WBHRB Recruitment 2025

নার্সিং নিয়ে পড়েছেন? রাজ্য স্বাস্থ্য বিভাগ খুঁজছে ৫ হাজারের বেশি নার্স

সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৫০১৮টি। এটি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সরাসরি নিয়োগ। আবেদনের জন্য ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৯:৩০
রাজ্য স্বাস্থ্য দফতরে নার্স নিয়োগ।

রাজ্য স্বাস্থ্য দফতরে নার্স নিয়োগ। ছবি: সংগৃহীত।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঁচ হাজারের বেশি নার্স নিয়োগ করা হবে। এই মর্মে তাদের প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসিক বিএসসি নার্সিং (মহিলা), পোস্ট বেসিক বিএসসি নার্সিং (মহিলা), জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (মহিলা ও পরুষ) পদে কাজ করতে হবে। সব মিলিয়ে শূন্যপদ ৫০১৮টি। এটি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সরাসরি নিয়োগ।

বেতন কত

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৯,৫০০ টাকা। যার মধ্যে বেসিক ২৯,৮০০ টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

আবেদনের জন্য ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে হবে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণের পর নার্সিং স্নাতক/স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া চাই। বাংলা অথবা নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে মহিলা নার্স মিডওয়াইফারি-র রেজিস্ট্রেশন থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন করবেন কী ভাবে

প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইটে (www.hrb.wb.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত প্রশাসনিক ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন