Mystery Death

বেঙ্গল কেমিক্যালসের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার! দেহাংশ মেলার পর দ্বিতীয় ঘটনা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরে একটি দেহ ভাসতে দেখে তাঁরা বেঙ্গল কেমিক্যালসের সেক্রেটারিকে জানান। সেখান থেকে খবর যায় বারাসাত থানার পুলিশের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৭:২৬

—প্রতিনিধিত্বমূলক ছবি।

টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের পর এ বার বেঙ্গল কেমিক্যালসের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ পাওয়া গেল। শুক্রবার এ নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার হৃদয়পুর এলাকায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরে একটি দেহ ভাসতে দেখে তাঁরা বেঙ্গল কেমিক্যালসের সেক্রেটারিকে জানিয়েছিলেন। সেখান থেকে বারাসত থানার পুলিশের কাছে খবর যায়। বেশ কিছু ক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। তবে মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃতের বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ। কেউ খুন করে তাঁর দেহ পুকুরে ভাসিয়ে দিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্প্রতি বেঙ্গল কেমিক্যালসের পুকুর থেকে দেহাংশ ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। ওই ঘটনার পর আবার মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী। তাঁদের দাবি, অবিলম্বে এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হোক। সেই সঙ্গে গোটা এলাকায় সিসি ক্যামেরা লাগানো হোক।

এলাকার লোকজন ওই পুকুরটি ব্যবহার করেন। অনেকে নিয়মিত স্নান করেন। রাত পর্যন্ত পুকুর-সহ ওই এলাকায় মানুষের আনাগোনা থাকে। তার পরেও এমন ঘটনায় শঙ্কিত স্থানীয়েরা।

Advertisement
আরও পড়ুন