UPCS CSE Mains 2026

শুরু সিভিল সার্ভিসেস মেন-এর আবেদন প্রক্রিয়া, পোর্টাল চালু কত দিন? জানাল ইউপিএসসি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস-এর প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়েছে ১৫ জুন। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা মেনস দেওয়ার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৪:৪০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিভিল সার্ভিসেস-এর মেন পরীক্ষার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিলিমস-এ উত্তীর্ণেরা দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

কমিশন সূত্রে খবর, উত্তীর্ণদের ১৯ জুন থেকে ২৮ জুনের মধ্যে নিজের তথ্য যাচাই করে সংশোধন করে নিতে হবে। সংশোধনের আবেদন জানাতে হলে আলাদা করে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে প্রার্থীদের।

কী ধরনের তথ্য যাচাই করতে হবে?

প্রিলিমস-এ উত্তীর্ণদের বড় অক্ষরে ছাপানো প্রশ্নপত্র, ক্যাডার প্রেফারেন্স (কোন বিভাগে চাকরি করতে আগ্রহী) পরিবর্তন সংক্রান্ত বিষয়েও আবেদন করার সুযোগ থাকছে। তাঁরা অনলাইন পোর্টাল মারফত লগ ইন করে তাঁদের তথ্য যাচাই না করলে ই-অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন না। এ জন্য আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।

২১ অগস্ট মেন পরীক্ষা হবে। মোট ন’টি পত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। উল্লিখিত পত্রের পূর্ণমান হিসাবে যথাক্রমে ২৫০ এবং ৩০০ নম্বর ধার্য করা হয়েছে। ভাষা, সাহিত্য, ইতিহাস-সহ বিভিন্ন প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিতে হবে। সে জন্য ২৭৫ নম্বর ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন