WB Govt job 2026

হিসাবরক্ষণের কাজে কর্মী চাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে! নিয়োগ সাক্ষাৎকারের ভিত্তিতে

হিসাবরক্ষণ সংক্রান্ত কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক প্রতি মাসে ২০ হাজার টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৫১
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিসাব সংক্রান্ত কাজের জন্য কর্মী প্রয়োজন। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।

Advertisement

প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টারের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসের হিসাবরক্ষণ সংক্রান্ত কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি কোনও জায়গায় ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এমএস এক্সেল-এর কাজ ভাল ভাবে জানা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক ইন ইন্টারভিউ) ভিত্তিতে নিয়োগ করা হবে। আগামী ২২ মে সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.caluniv.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন