Aamir Khan

‘জালিয়াতির কারণে চিনে বড় তারকা হয়েছি’, হঠাৎ আমিরের কণ্ঠে এমন সুর কেন?

‘পাইরেসি’র কারণে একাধিক ছবির ক্ষতি হয়েছে। এই ধরনের জালিয়াতি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তারকারা। এ বার সেই ‘পাইরেসি’র পক্ষে আমির!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০
চিনে জালিয়াতি, খুশি আমির খান!

চিনে জালিয়াতি, খুশি আমির খান! ছবি: সংগৃহীত।

জালিয়াতি বা ‘পাইরেসি’ শব্দ সিনেমা শিল্পের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় নির্মাতাদের। তবে এ বার অভিনেতা-প্রযোজকের মুখে জালিয়াতির প্রশংসা। ‘পাইরেসি’র কারণে তিনি নাকি বড় তারকা হিসাবে চিনে পরিচিতি পেয়েছেন।

Advertisement

২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবন, করিনা কপূর, শরমন জোশী অভিনীত এই ছবি ভারতে সাফল্য পেয়েছে। তেমনই সাফল্য পায় চিনে। তবে ঘুরপথে সে দেশে পৌঁছায় এই ছবি। তাতেই তুমুল জনপ্রিয়তা পায় ছবির তারকারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘পাইরেসির কারণেই চীনে ‘থ্রি ইডিয়টস’ ভাইরাল হয়। ভিন্ন সংস্কৃতির একটি ছবিকে এমন ভাবে গ্রহণ করা ও ভালবাসা, সম্মান দেওয়ার জন্য চিনের দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। সব কিছুই খুব স্বাভাবিক ভাবে হয়েছে। এতে আমার কোনও ভূমিকা ছিল না।”

এর পর থেকেই চিনে অভিনেতার সিনেমা জনপ্রিয় হতে শুরু করে। ‘পিকে’, ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো সিনেমাগুলি ব্লকবাস্টার হয়, শুধু মাত্র ‘দঙ্গল’ ছবিটি চীনা বক্স অফিসে ১,২০০ কোটি টাকারও বেশি আয় করে! এখনও পর্যন্ত আমিরই চিনে সবচেয়ে প্রিয় ভারতীয় তারকা, যাঁকে তাঁর অনুরাগীরা প্রায়শই ‘চাচা আমির’ বলে ডাকেন।

Advertisement
আরও পড়ুন