Dibyojyoti Dutta

‘শিবলিঙ্গ নিয়ে মানুষ যে তির্যকদৃষ্টিতে তাকায়, খারাপ লাগে’, শিবরাত্রিতে কী কী নিয়ম পালন করেন দিব্যজ্যোতি?

শিবরাত্রিতে দেখা যায় বাড়ির মা, জেঠিমারাই শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছেন মন্দিরে। কিন্তু দত্তবাড়িতে অবশ্য ছবিটা অন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৪
Actor Dibyojyoti Dutta opens up about what rituals does he follow on Shivratri

এই দিনে কী কী নিয়ম পালন করেন দিব্যজ্যোতি ? ছবি: সংগৃহীত।

ছোট থেকেই মাকে দেখে বড় হয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। মাকে দেখেই শিবরাত্রির পুজো শুরু তাঁর। সাধারণত, শিবরাত্রিতে দেখা যায় বাড়ির মা, জেঠিমারাই শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছেন মন্দিরে। কিন্তু দত্তবাড়িতে অবশ্য ছবিটা অন্য। শিবরাত্রির আগের দিন থেকে নিরামিষ খান অভিনেতা। আর কী কী নিয়ম পালন করেন এই দিনে?

Advertisement

দিব্যজ্যোতি বললেন, “সবটাই আমাদের মনে। কখনও ঈশ্বর বলেননি যে, অনেক নিয়ম পালন করতে হবে। আমি আমার মাকেও দেখেছি, যখন সম্ভব হয়েছে জল পর্যন্ত খায়নি। আবার কোনও বছরে হয়তো জল, চা খায়। এ বছরে আমিও একেবারে নির্জলা উপোস করতে পারব না হয়তো। আসলে শিবরাত্রি মানে যে শুধুই মহাদেবের আরাধনা করি আমি, তেমন নয়। ভগবান তো আসলে একই।”

ছোটবেলা থেকে ঈশ্বরের আরাধনা, আধ্যাত্মিক বই পড়ার অভ্যাস রয়েছে অভিনেতার। দিব্যজ্যোতি বলেন, “আমি যে অনেক কিছু জানি, তেমন নয়। তবে এটা ঠিক আমি এ সব নিয়ে পড়াশোনা, চর্চা করতে ভালবাসি। আমার খালি একটা বিষয় নিয়েই খারাপ লাগা রয়েছে। অনেকে বলেন, মহাদেব নাকি গাঁজা খান। এই ভুল ধারণাটা কেন যে তৈরি হয়েছে, জানি না। মহাদেবের কি মাথাখারাপ যে, উনি গাঁজা খাবেন? আমার এই তথ্যে বড় আপত্তি! আর শিবলিঙ্গ নিয়ে যে তির্যকদৃষ্টিতে তাকানো হয়, সেটাও মানতে পারব না।” রবিবার রাত জেগে শিবের পুজো দেবেন দিব্যজ্যোতি। অনেক কড়া নিয়ম মানা তাঁর পক্ষে কঠিন। তবে শিবরাত্রির আগে ও পরে অভিনেতা নিরামিষ খান।

Advertisement
আরও পড়ুন