Heart Attack Risk

নিয়মিত প্যাকেটবন্দি খাবার খাচ্ছেন? লেবেলে ৮টি রাসায়নিক দেখলেই সতর্ক হোন, নইলে বাড়বে হৃদ্‌রোগের ঝুঁকি

আনাজ থেকে ডাল, মশলা, বিস্কুট-চিপ্‌স থেকে হেল্‌থ ড্রিঙ্ক— সংস্থার নাম ও দাম দেখেই কিনে নিচ্ছেন বেশির ভাগ মানুষ। কিন্তু পণ্যগুলি আদৌ কতটা স্বাস্থ্যসম্মত, সেই বিতর্ক চলতেই থাকে। হৃদ্‌রোগ ঠেকাতে ৮টি রাসায়নিক দেখলেই সতর্ক হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:০০
8 Common Food Preservatives Linked to  blood pressure and Heart Disease

হৃদ্‌রোগ ঠেকাতে প্যাকেটবন্দি খাবার কেনার আগে কী কী দেখে নিতে হবে? ছবি: সংগৃহীত।

জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে যে কোনও বয়সেই থাবা বসাতে পারে হৃদ্‌রোগ। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, প্রতি ৩৪ সেকেন্ডে এক জন ব্যক্তি হৃদ্‌রোগে মারা যান এবং জীবনযাত্রার ধরন, বিশেষ করে সঠিক খাদ্যাভ্যাস এই ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisement

সম্প্রতি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে, এমন সব খাবার বর্জনের গুরুত্ব তুলে ধরে একটি গবেষণা করা হয়েছে। গবেষণাটি 'নিউট্রিনেট-সান্তে] নামক জার্নালে প্রকাশিত। এই গবেষণায় মোট আটটি উপাদানের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে, যা রক্তচাপ বৃদ্ধি করার পাশাপাশি হৃদ্‌রোগের কারণও হতে পারে।

হৃদ্‌রোগ এড়াতে প্যাকেটজাত খাবারে মিশে থাকা কোন ৮টি উপাদান সম্পর্কে সচেতন থাকতে হবে?

১) পটাশিয়াম সরবেট

২) পটাশিয়াম মেটাবাইসালফাইট

৩) সোডিয়াম নাইট্রাইট

৪) অ্যাসকরবিক অ্যাসিড

৫) সোডিয়াম অ্যাসকরবেট

৬) সোডিয়াম এরিথ্রোবেট

৭) সাইট্রিক অ্যাসিড

৮) রোজ়মেরি এক্সট্র্যাক্ট

শপিং মলে গিয়ে কাঁচা আনাজ বা প্যাকেটজাত খাবার কেনার খুব চল হয়েছে এখন। বাজারে গিয়ে দরদাম করে কেনার সময় অনেকেরই নেই। সে ক্ষেত্রে চটজলদি প্যাকেটবন্দি জিনিসপত্র কিনে নেওয়া অনেক সহজ। সে আনাজ থেকে ডাল, মশলা, বিস্কুট-চিপ্‌স থেকে হেল্‌থ ড্রিঙ্ক— সংস্থার নাম ও দাম দেখেই কিনে নিচ্ছেন বেশির ভাগ মানুষ। কিন্তু পণ্যগুলি কি আদৌ স্বাস্থ্যসম্মত? বেশির প্যাকেটজাত খাবার দীর্ঘদিন ভাল রাখতে তাতে মিশছে কৃত্রিম রং ও ফ্লেভার। এই সব রং ও ফ্লেভারে্র সঙ্গে শরীরে ঢুকছে নানা প্রকার রাসায়নিক, যা স্বাস্থ্যের দিক থেকে দেখলে বিপজ্জনক। 'নিউট্রিনেট-সান্তে' জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, যাঁদের শরীরে বেশির মাত্রায় উপরোক্ত যৌগগুলি ঢুকছে, তাঁদের ২৯ শতাংশের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে আর ১৬ শতাংশের বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি।

Advertisement
আরও পড়ুন