Bengali serial

‘মিঠাই’, ‘ফুলকি’র পরে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকেও পুলিশ ফাহিম, একঘেয়েমি আসে কি, কী বললেন অভিনেতা?

গত কয়েক বছর ধরে তাঁকে একটানা পুলিশের চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শক। ‘ফুলকি’ এবং ‘মিঠাই’ দুই ধারাবাহিকেই পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কখনও একঘেয়েমি লেগেছে তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২২:০৫
কী উত্তর দিলেন ফাহিম?

কী উত্তর দিলেন ফাহিম? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছে জিৎ বসু হিসাবে। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে পুলিশের চরিত্রে অভিনেতা ফাহিম মির্জার অভিনয় নজর কেড়েছে দর্শকের। গত কয়েক বছর ধরে তাঁকে একটানা পুলিশের চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শক। ‘ফুলকি’ এবং ‘মিঠাই’ দুই ধারাবাহিকেই পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কখনও একঘেয়েমি লেগেছে তাঁর?

Advertisement

অভিনেতা জানালেন, তিনি এ ভাবে দেখেন না। তাঁর মনে হয় এটাই চ্যালেঞ্জ। তিনটি পুলিশের চরিত্রে অভিনয় করলেও ভিন্ন ভাবে নিজেকে দেখানোর চেষ্টা করেন অভিনেতা। তিনি বললেন, “এই সময়ে কাজ আসছে সেটাকে না করার সাহস আমি দেখাতেই পারি না। বরং যেমন চরিত্রই আসুক না কেন, সেটাকে অন্য ভাবে কী করে ফুটিয়ে তোলা যায় সে কথাই সমানে ভাবতে থাকি।” দর্শক তাঁর এবং শ্রুতির জুটিকে পছন্দ করছে, এটাতেই তিনি খুশি।

এই মুহূর্তে ফাহিমকে শুধু ‘জোয়ার ভাঁটা’ নয়, ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকেও দেখছে দর্শক। বরং সেখানে একেবারে বিপরীত চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সেখানে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন তিনি। তা নিয়ে সারা ক্ষণ তুলনাও চলছে। একই সময়ে দুই ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি ফাহিম।

Advertisement
আরও পড়ুন