Rajdeep Gupta

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’, কেন ছোটপর্দায় দেখা যাচ্ছে না রাজদীপকে? কী বললেন অভিনেতা?

ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে রাজদীপের জুটি খুবই আলোচিত হয়েছিল। কিন্তু অনেক দিন হয়ে গেল রাজদীপকে দেখা যাচ্ছে না পর্দায়। কী বললেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:০৮
Actor Rajdeep Gupta opens up about why he is not getting good roles

কাজ পাওয়া নিয়ে কী বললেন রাজদীপ? ছবি: সংগৃহীত।

ছোটপর্দার অন্যতম আলোচিত অভিনেতা রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঈশান আর ললিতার জুটি খুবই আলোচিত হয়েছিল। জোরদার আলোচনা হয়েছিল ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে রাজদীপের জুটি নিয়ে। কিন্তু অনেক দিন হয়ে গেল রাজদীপকে দেখা যাচ্ছে না। এর মধ্যেই শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। সত্যিই কি নতুন ভাবে ফিরছেন রাজদীপ?

Advertisement

অভিনেতা জানিয়েছেন, না সেটা হচ্ছে না। অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। কিন্তু তার পর আর সে ভাবে কথা এগোয়নি। রাজদীপ বলেন, “আমাকে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু সে ভাবে উল্লেখযোগ্য চরিত্রে অনেক দিনই দেখা যায়নি আমাকে। এখন হাতে তেমন কোনও কাজ নেই। বাড়িতেই আছি। একটি সিরিজ়ের কথা হচ্ছিল। কেন কাজ নেই বা আসছে না, সেই উত্তর আমার কাছে নেই।”

ইন্ডাস্ট্রির অনেকেই রাজদীপের কাছের বন্ধু। সে ক্ষেত্রে যোগাযোগও ভাল। তা হলে নেপথ্যে রয়েছে কী কারণ? রাজদীপ যোগ করেন, “আমি জনসংযোগে খুব একটা বিশ্বাসী নই। তাই আমার যে ‘পিআর’ খুব ভাল, তা বলতে পারব না। পারিও না। সেই জন্যই কি কাজে প্রভাব পড়ছে, তা বলতে পারব না।” মাঝে বেশ কিছু সিরিজ়ে অভিনয় করেছিলেন তিনি। তবে ভাল কাজের অপেক্ষায় রাজদীপ।

Advertisement
আরও পড়ুন