Rajpal Yadav

‘চেক বাউন্স’ মামলায় দিল্লি হাই কোর্টে আত্মসমর্পণ অভিনেতা রাজপাল যাদবের, কোন দিকে গড়াবে জল?

বুধবারের দিল্লি হাই কোর্ট রাজপালের আর্জি খারিজ করে। অভিনেতা টাকা পরিশোধ করার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। যা খারিজ করে হাই কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩
আত্মসমর্পণ করলেন রাজপাল যাদব?

আত্মসমর্পণ করলেন রাজপাল যাদব? ছবি: সংগৃহীত।

আবার বিতর্কে অভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় মিলল না স্বস্তি। দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন অভিনেতা। আদালতের কাছে তিনি যে বাড়তি সময় চেয়েছিলেন, দিল্লি হাই কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। তার পরেই এই পদক্ষেপ করেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

Advertisement

বুধবারের দিল্লি হাই কোর্ট রাজপালের আর্জি খারিজ করে। অভিনেতা টাকা পরিশোধ করার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। যা স্পষ্ট অস্বীকার করে হাই কোর্ট। অভিনেতার আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেল ৫০ লক্ষ টাকা জোগাড় করেছেন। বাকি টাকা শোধ করার জন্য আরও এক সপ্তাহ সময় চান। কিন্তু, ২ ফেব্রুয়ারি বিকেল ৪টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। এর পরে সময়সীমা বাড়ানো হয়নি। আত্মসমর্পণের পরে নতুন করে তাঁকে টাকা পরিশোধের কোনও সুযোগ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে। এর আগেও অনেক বার সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। তবে বার বার সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন রাজপাল। প্রায় ৯ কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার, ইন্ডাস্ট্রির অন্দরে খবর এমনটাই।

এই মামলার সূত্রপাত এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ থেকে। সেই সংস্থার দাবি, রাজপাল এবং তাঁর স্ত্রীর থেকে পাওয়া একাধিক চেক বাউন্স হয়। ওই সংস্থার প্রাপ্য অর্থ ফেরত দেননি অভিনেতা। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় রাজপাল এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে।

Advertisement
আরও পড়ুন