Talwinder Face

দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিয়ো বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? বিস্ফোরক ‘মুখোশ প্রেমিক’

এমনিতে মুখোশে মুখ ঢেকে ঘোরেন তলবিন্দর। সেই মুখোশের আড়াল থেকে মুখ প্রকাশ্যে আসায় বড় অভিযোগ করলেন গায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫
দিশার সঙ্গে প্রেম থেকে মুখ প্রকাশ্যে আসা নিয়ে অকপট তলবিন্দর।

দিশার সঙ্গে প্রেম থেকে মুখ প্রকাশ্যে আসা নিয়ে অকপট তলবিন্দর। ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, পঞ্জাবি শিল্পী তলবিন্দর সিংহ সিদ্‌ধুর সঙ্গে প্রেম করছেন দিশা পটানী। কৃতি সেননের বোনের বিয়ে থেকে এই গুঞ্জন ছড়ায়। সেখানেই প্রথম মুখোশ ছাড়া তলবিন্দরের মুখ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এমনিতে মুখোশে মুখ ঢেকে ঘোরেন তলবিন্দর। সেই মুখোশের আড়াল থেকে মুখ প্রকাশ্যে আসায় বড় অভিযোগ করলেন গায়ক।

Advertisement

কিছু দিন আগেই নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেখানেই একাধিক বার একসঙ্গে দেখা যায় দিশা ও তলবিন্দরকে। তখনই এক জায়গায় মুখোশহীন অবস্থাতেও দেখা যায় পঞ্জাবি গায়ককে। ছবিশিকারিরা পিছু নিলে তাঁদের দিকে মধ্যমা তুলেও দেখান তলবিন্দর। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো। তলবিন্দর বলেন, “আমি ঘুম থেকে উঠে ভিডিয়োটা দেখি। সর্বত্র আমার মুখের ছবি ঘুরছিল সেই দিন। সে সব দেখে আমার মাথার ঠিক ছিল না। মনে হচ্ছিল, আমার থেকে আমার মুখটা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। গোটা পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছে মনে হচ্ছিল। লোকে আমাকে মেসেজ করছে, আমার ভিডিয়ো পাঠাচ্ছে।’’

তলবিন্দর ক্ষোভ উগরে দিয়ে জানান, মানুষ অসহনশীল। তাই তাঁর ভিডিয়ো বানিয়ে ভিউ বাড়াচ্ছে নিজেদের। তলবিন্দর বিরক্ত হয়ে জানান, লোকে তাঁর মুখ দেখানো ভিডিয়ো নাকি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছে। আসলে তলবিন্দরের আক্ষেপ, তিনি কখনওই নিজের মুখ দেখাতে চাননি। চেয়েছিলেন, শুধু তাঁর কণ্ঠই যেন তাঁর পরিচয় হয়। গায়ক বলেন, ‘‘আমার গাওয়া গান সাধারণের জন্য। কিন্তু আমি মানুষটা নই।’’ এ ঘটনা তাঁর কাছে স্বপ্নকে হত্যা করার সমান।

Advertisement
আরও পড়ুন