Mithun Chakraborty

দামি গাড়িতে চড়া বারণ, ছেলে নমশিকে কোন শিক্ষা দেন বাবা মিঠুন চক্রবর্তী?

সম্প্রতি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে কাজ করেন নমশি চক্রবর্তী। বড় ছেলে অভিনয়ে বিশেষ সাফল্য পাননি, ছোট ছেলেকে আগে থেকেই তাই কোন শিক্ষা দেন মিঠুন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৩
(বাঁ দিকে) মিঠুন চক্রবর্তী, (ডান দিকে) নমশি চক্রবর্তী।

(বাঁ দিকে) মিঠুন চক্রবর্তী, (ডান দিকে) নমশি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। সাজিদ কুরেশি প্রযোজিত ‘ব্যাড বয়’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। বলিউডে নিজের জায়গা তৈরি করতে মরিয়া নমশি। দাদা মহাক্ষয়ও চেষ্টা করেছিলেন। তারকাসন্তানের তকমা থাকা সত্ত্বেও বড়পর্দায় সাফল্য পাননি তিনি। তাই ছোট ছেলের ক্ষেত্রে বেশ কড়া বাবা। ছেলে অভিনয়কে পেশা হিসাবে বেছে নিতেই কোন শিক্ষা দেন মিঠুন?

Advertisement

সম্প্রতি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে দেখা গিয়েছে নমশিকে। যদিও তার পরে তেমন কোনও ছবি এখনও পর্যন্ত হাতে নেননি তিনি। ২০১৬ সালে প্রথম বার অডিশনের ডাক পান নমশি। সেই সময়ে মিঠুন ছেলেকে জানান, অডিশনে মার্সিডিজ় গাড়িতে চেপে নয়, অটোয় চেপে যেতে হবে। সম্প্রতি নমশি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বাবা আমাকে সে দিন বলেছিলেন, ‘আজ আমার ছেলে যাচ্ছে না। নমশি চক্রবর্তী, একজন নবাগত হিসাবে যাচ্ছে। তাই মার্সিডিজ়ে যাবে না। তুমি এখান থেকে অটো করে গিয়ে জেটিতে চেপে ঘাট পেরোবে। তার পরে সেখান থেকে আরেকটা অটো করে যাবে।’’

মুম্বই শহরের মাঝে নয়, বরং শহর থেকে দূরে মাড আইল্যান্ডে থাকেন মিঠুন। সেখান থেকে শহরে যেতে জেটিতে চাপতেই হয়। নমশির কথায়, ‘‘সে দিন থেকেই আমি অটো করে যাতায়াত করি। আমার কাঁধ থেকে একটা বোঝা নামিয়ে দেয় বাবা। আমি স্বাধীন এখন। সে দিনের অডিশনটাও ভাল হয়েছিল। যদিও কাজটা পাওয়া হয়নি।’’ যদিও তা নিয়ে তাঁর তেমন কোনও আক্ষেপ নেই বলেই জানান নমশি।

Advertisement
আরও পড়ুন