Acting Life Of Rubel

‘বিয়ের পর থেকে শ্বেতাকে একটুও সময় দিতে পারিনি! এ বার দেব’, ধারাবাহিক শেষ হতেই বললেন রুবেল

পরপর দুটো মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন। তাই একটু বিশ্রাম নিতে চান রুবেল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
রুবেল দাস।

রুবেল দাস। ছবি: ফেসবুক।

সদ্য ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের শুট শেষ হয়েছে। একটি ধারাবাহিক শেষ মানেই অভিনেতাদের পরের কাজ নিয়ে আলাপ-আলোচনা শুরু। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতারাও কি পরের কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন?

Advertisement

কৌতূহল নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে। তিনি শুরুতেই জানিয়েছেন, আপাতত কিছু দিন বিশ্রাম নেবেন। রুবেলের কথায়, “পর পর দুটো ধারাবাহিকে কাজ করছিলাম। ফলে, আমার স্ত্রী শ্বেতাকে বিয়ের পর একটুও সময় দিতে পারিনি। এ বার ওকে সময় দেব। সংসারে মন দেব।”

স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে রুবেল দাস।

স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে রুবেল দাস। ছবি: ফেসবুক।

একটা চরিত্র থেকে অভিনেতাদের বেরিয়ে আসতে সময় লাগে। সেই জায়গায় রুবেল কোনও অবসর না নিয়ে পর পর ‘নিমফুলের মধু’ আর ‘তুই আমার হিরো’ করেছেন। দুই ধারাবাহিকের অভিনয়ই সফল। প্রসঙ্গ তুলতেই রুবেল বলেন, “সৃজন আর শাক্য দুটো ভিন্ন চরিত্র। দুটো আলাদা গল্প। তার পরেও ভয় ছিল, পারব তো? দেখলাম দর্শক খুশি।” কিন্তু এতে চাপ পড়েছে নায়কের উপর। একটি চরিত্র থেকে বেরিয়েই অন্য আর একটি চরিত্র ধারণ করতে হয়েছে তাঁকে। নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাননি একটু ।এই কারণেও এ বার তাঁর বিশ্রামের প্রয়োজন।

অবসরে কী করবেন? মৃদু হেসে রুবেল বলেছেন, “শরীরচর্চা, নাচ আমার প্যাশন। সে সব করব। নিজের মতো করে সময় কাটাব। আর শ্বেতার সঙ্গে সংসার করব জমিয়ে।”

Advertisement
আরও পড়ুন