Vijay Sethupathi Controversy

যৌন হেনস্থা, আর্থিক তছরুপ, বিজয় সেতুপতির বিরুদ্ধে নোংরা অভিযোগ! মুখ খুললেন অভিনেতা

অভিনেতা বিজয় সেতুপতি দক্ষিণের অন্যতম আলোচিত শিল্পী। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। তাঁরই বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। কী বললেন নায়ক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১০:৪০
কী বললেন বিজয় সেতুপতি?

কী বললেন বিজয় সেতুপতি? ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়িয়েছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির নাম। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে একগুচ্ছ অভিযোগ করেছেন রম্য মোহন নামে এক মহিলা। অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় মহিলাকে ব্যবহার করে গিয়েছেন অভিনেতা। সেই মহিলার শেষমেশ ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে। প্রথমে এ প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভাঙলেন বিজয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমায় যাঁরা চেনেন তাঁরা এই অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে চিনি। আর এ ধরনের নোংরা অভিযোগ আমায় একটুও বিচলিত করে না।”

Advertisement

যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিজয়ের পরিবার এবং তাঁর বন্ধু বান্ধবের মন একেবারেই ভাল নেই। বিজয় বলেন, “টুইট পড়ে খারাপ লেগেছে আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের। সবাইকে বুঝিয়েছি এই ধরনের ভুল কথায় যেন গুরুত্ব না দেওয়া হয়। যিনি এমন মন্তব্য করেছেন, কিছু ক্ষণের জন্য হলেও সবার কাছে গুরুত্ব পেয়েছেন তিনি। তাঁকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক।”

রম্য টুইটে লিখেছিলেন, “দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি। তাঁর এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।” যদিও সেই টুইট পরে মুছে দেন তিনি। কারণ তাঁর মনে হয়েছিল, যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তাঁর কোনও সমস্যা হতে পারে। সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবে নিজের টুইট মুছে দেন রম্য।

Advertisement
আরও পড়ুন