Rachana Banerjee On Didi No 1

ওদের জন্য বড় চ্যালেঞ্জ, প্রমাণ করে দেখাতে হবে ‘দিদি নম্বর ১’ অন্য কেউও হতে পারে: রচনা বন্দ্যোপাধ্যায়

১৫ বছর ধরে ছোটপর্দার ‘দিদি’ হিসাবে প্রতি দিন টেলিভিশনে দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত? রচনা জানিয়েছেন, তিনি শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:১০
‘দিদি নম্বর ১’ থেকে কেন সরলেন রচনা বন্দ্যোপাধ্যায়?

‘দিদি নম্বর ১’ থেকে কেন সরলেন রচনা বন্দ্যোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

বাংলার এক দিদির কুর্সিতে পরিবর্তন এসেছে। আর এক দিদির এ বার মুখ বদলাচ্ছে। ‘দিদি নম্বর ১’ এ বার স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি গত ১৫ বছর ধরে সেই ‘দিদি নম্বর ১’ হিসাবে পরিচিত সেই ‘দিদি’ অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় এ বার সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ‘দিদি নম্বর ১’ আর যে কেউ হতে পারে, সেটাও কিন্তু কঠিন কাজ বলে মনে করেন রচনা।

Advertisement

১৫ বছর ধরে ছোটপর্দার ‘দিদি’ হিসাবে প্রতি দিন টেলিভিশনে দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত? রচনা জানিয়েছেন, তিনি শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত। তিনি বলেন, “আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে।”

কী চ্যালেঞ্জ ছুড়লেন রচনা?

কী চ্যালেঞ্জ ছুড়লেন রচনা? ছবি: সংগৃহীত।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্বস্তিকা সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’-এর প্রচার ঝলক। প্রসঙ্গ উঠতেই রচনা বলেন, “এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।” তৃণমূল সাংসদের দাবি, ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, তার কৃতিত্ব অধিকাংশেই তাঁর।

রচনা যোগ করেন, “এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে।” নতুন অনুষ্ঠানের জন্য পুরনো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন রচনা। তিনি বলেন, “সবাইকে আমার শুভেচ্ছা। ওঁদের তো এ বার প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন।” প্রসঙ্গত, ‘দিদি নম্বর ওয়ান’-এর নতুন সঞ্চালিকা স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায় তাঁর সমসাময়িক। রচনার কিছু বছর পরেই অভিনয় জীবনে পা দেন স্বস্তিকা।

রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত?

রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত? ছবি: সংগৃহীত।

নতুন সঞ্চালিকা প্রসঙ্গে রচনার মত “স্বস্তিকা আমার খুব ভাল সহকর্মী। বহু দিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভাল কাজ করবে। অনেক শুভেচ্ছা। আশা করছি, মানুষও ওকে খুব ভাল ভাবে গ্রহণ করবে। আমি চাই, এই অনুষ্ঠান একই ভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক।”

উল্লেখ্য, গত মঙ্গলবার, লোকসভার সচিবালয়ে ‘হাজিরা’ দিয়েছিলেন তিনি। লোকসভার সচিব উৎপলকুমার সিংহের সঙ্গে দেখা করে অভিনেত্রী-নেত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলেও ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-র ছাতার তলায় আসা বিদ্রোহী সাংসদ গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছিল। যদিও রাজনৈতিক প্রসঙ্গ উঠতেই তৃণমূল সাংসদের দাবি, যা হচ্ছে, ভালর জন্য হচ্ছে। যা হয়, ভালর জন্য হয়।

Advertisement
আরও পড়ুন