Aparajita Ghosh

‘চিরসখা’ বন্ধ হওয়ার কয়েক মাসের মাথায় নতুন ভাবে ফিরছেন অপরাজিতা, কোন ভূমিকায় দেখা যাবে ‘কমলিনী’কে?

আগে ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করেছেন। মাধ্যম এক হলেও এ বার একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অপরাজিতাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৬:১৬
Actress Aparajita Ghosh will be seen in new reality show as host

এ বার কোন চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে? ছবি: সংগৃহীত।

‘চিরসখা’ শেষ হয়ে গিয়েছে তা-ও বেশ কয়েক মাস হল। ছোটপর্দার কমলিনী এ বার ফিরছেন নতুন ভাবে। প্রথম বার সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী অপরাজিতা ঘোষ। প্রথম বার একটি অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে দেখা যাবে তাঁকে। আগে ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করেছেন। মাধ্যম এক হলেও এ বার ভূমিকা একেবারে আলাদা।

Advertisement

সান বাংলার নতুন রিয়্যালিটি শো ‘ছানাগিরি’। ছোটদের একটি অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে দেখা যাবে অপরাজিতাকে। এখানে কোনও প্রতিযোগিতা নেই। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দিলে অনেক কিছু শিখতে পারবে শিশুরা।

নতুন কাজের প্রসঙ্গে অপরাজিতা বলেন, ‘‘একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই একজন মায়েরও জন্ম হয়। শিশু যেমন প্রতি দিন নতুন নতুন জিনিস শিখতে থাকে, তেমনই মা-ও শিখতে শিখতে এগিয়ে যান। আর এ ভাবেই শুরু হয় তাদের দু’জনের এক নতুন অ্যাডভেঞ্চার। তারা একসঙ্গে শেখে, একসঙ্গে বেড়ে ওঠে। মা ও সন্তানদের এই অসাধারণ যাত্রাকেই উদ্‌যাপন করবে ছানাগিরি। এখানে তারা একসঙ্গে খেলবে, শিখবে এবং জিতবে। এই উদ্‌যাপনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মা ও তাঁদের সন্তানদের এই সুন্দর যাত্রা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব বলে বিশ্বাস করি।”

কয়েক মাস আগে ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। কয়েক মাস যেতে না যেতেই অপরাজিতার নতুন কাজ নিয়ে আগ্রহী তাঁর অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন