Viral Video

ঝড়ে উড়ে এল টিনের চাল, আছড়ে পড়ল গায়ে, মুহূর্তের সিদ্ধান্তে প্রাণ বাঁচল তরুণীর! ভাইরাল ভিডিয়ো

প্রবল ঝড় উঠেছে। হাওয়ার তীব্রতায় সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী। হঠাৎই তাঁর দিকে উড়ে এল একটা টিনের চাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১১:২৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঝড়ের সময় রাস্তায় বেরোনো বিপজ্জনক। হাওয়ার তীব্রতায় নানা জিনিস উড়ে যায়, যা এসে গায়ে লাগার একটা ভয় থাকে। তেমনটাই ঘটল এক তরুণীর সঙ্গে। ঝড়ের সময় রাস্তায় বেরিয়ে প্রাণ হারাতে বসেছিলেন তিনি। বেঁচে গেলেন বরাতজোরে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল ঝড় উঠেছে। হাওয়ার তীব্রতায় সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। গাছপালা হাওয়ার সঙ্গে দুলছে। টিকে থাকার লড়াইয়ে শামিল হয়েছে তারা। এমন পরিস্থিতিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী। মাথায় পেঁচিয়ে রেখেছেন ওড়না। হাওয়ার তীব্রতার সঙ্গে পেরে উঠছেন না তিনি। কোনও মতে হাঁটার চেষ্টা করছেন। হঠাৎ করেই তাঁর দিকে একটি টিনের চাল উড়ে এল। তরুণী তা দেখে হকচকিয়ে গেলেন। কী করবেন বোঝার আগেই টিনের চালটি তাঁর গলার কাছে এসে লাগল। তরুণী তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে একটা বিল্ডিঙের আড়ালে চলে গেলেন। টিনের চালটি উড়ে গেল। অল্পের জন্য প্রাণ বাঁচল তরুণীর। ভয়ঙ্কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১৭ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভগবান তরুণীকে বাঁচিয়েছেন, না হলে আজই তাঁর শেষ দিন হত।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই টিনের চালগুলি খুবই বিপজ্জনক। উড়ে এসে যখন-তখন বিপদ ঘটতে পারে।’’

Advertisement
আরও পড়ুন