Bhumi Pednekar

‘আমার রক্তে আছে দেশসেবা’, বাবা ছিলেন শ্রমমন্ত্রী, এ বার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি পেডনেকর?

ভূমির বাবা সতীশ পেডনেকরও একসময় ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রীও ছিলেন তিনি। সেই পথেই কি হাঁটছেন কন্যা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২৩:৫৫
রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি?

রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি? ছবি: সংগৃহীত।

যে কোনও বিষয় নিয়ে স্পষ্ট মতামত দেন ভূমি পেডনেকর। সামাজিক হোক বা রাজনৈতিক, শক্তিশালী মন্তব্য করতে পিছপা হন না অভিনেত্রী। তাই প্রশ্ন ওঠে, এ বার কি তিনি রাজনীতিতে যোগ দেবেন?

Advertisement

ভূমির বাবা সতীশ পেডনেকরও একসময় ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রীও ছিলেন তিনি। সেই পথেই কি হাঁটছেন কন্যা? সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই ভূমি উত্তর দেন, “দেখুন, আমার রক্তেই দেশের সেবা রয়েছে। এ বার সেটা যে ভাবেই হোক! নিজের ছবির মাধ্যমেও আমি সেটাই করার চেষ্টা করছি।”

তবে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা উড়িয়ে দেননি ভূমি। তিনি বলেছেন, “আমার কাছে যদি আরও গভীর ভাবে দেশের কাজ করার সুযোগ আসে, তা হলে কেন করব না?” এর পরেই নিজের মতাদর্শ নিয়ে অভিনেত্রী বলেন, “খুব সাধারণ একটি আদর্শে বিশ্বাসী আমি। আমি শুধু যতটা সম্ভব দেশের সেবাই করতে চাই।”

ভবিষ্যতে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আভাস দিয়েছেন অভিনেত্রী।

ভূমির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দলদল’। ছবিটি ওটিটি-তে মুক্তি পায় এবং সাড়া ফেলে। তার আগে ‘ভক্ষক’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন তিনি, যেখানে রয়েছে সামাজিক বার্তা। অনুভব সিন্‌হার ছবি ‘ভিড়’-এও অভিনয় করেছিলেন ভূমি।

Advertisement
আরও পড়ুন