বাজি পোড়ানোয় আপত্তি, সম্প্রতি ইফতারের রান্না করে কটাক্ষের শিকার! কী উত্তর সলমনের নায়িকা ডেজ়ীর?

নির্বাচনী প্রচারে রাস্তায় বাজি পোড়ানোর তীব্র নিন্দা করেছিলেন ডেজ়ী শাহ। সম্প্রতি তাঁকে রাস্তায় দাঁড়িয়ে ইফতারির খাবার বানাতে দেখা যায়। এর পরেই কটাক্ষের শিকার অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:১২
ইফতারে রান্না করে কটাক্ষের শিকার ডেজ়ী!

ইফতারে রান্না করে কটাক্ষের শিকার ডেজ়ী! ছবি: সংগৃহীত।

ইফতারের রান্নায় সহযোগিতা করতে গিয়ে কটাক্ষের মুখে ডেজ়ী শাহ। সলমন খানের ‘জয় হো’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। একসময় রাস্তায় বাজি পোড়ানো নিয়ে প্রতিবাদ করেছিলেন। কিন্তু সম্প্রতি কেন তাঁকে বিতর্কে জড়াতে হল?

Advertisement

নির্বাচনী প্রচারে রাস্তায় বাজি পোড়ানোর তীব্র নিন্দা করেছিলেন ডেজ়ী। সম্প্রতি তাঁকে রাস্তায় দাঁড়িয়ে ইফতারির খাবার বানাতে দেখা যায়। এই দেখেই নিন্দকদের সমস্যা। এক নিন্দকের কথায়, “এই দেখুন ডেজ়ী শাহকে। রাস্তায় বাজি পোড়ানো নিয়ে ওর নানা আপত্তি। অথচ রাস্তায় ইফতারি পার্টির রান্নাও করছে।” বিষয়টির উত্তর দেন ডেজ়ী শাহ।

ক্ষোভ উগরে দিয়ে সলমন খানের ছবির অভিনেত্রী বলেন, “ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছেন, খুব ভাল কথা। চালিয়ে যান। আশা করছি, আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

গত বছর, রাস্তায় বাজি পোড়ানো নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। একটি রাজনৈতিক দল রাস্তায় বাজি পোড়ানোয় তিনি আপত্তি জানিয়েছিলেন। পথচলতি মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর বাড়ির পাশের রাস্তাতেই বাজি পোড়ানো হচ্ছিল বলে জানিয়েছিলেন ডেজ়ী। সেই পোস্ট ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

উল্লেখ্য, অভিনয়ে আসার আগে গণেশ আচার্যের সহ-কোরিয়োগ্রাফার হিসাবে কাজ করতেন ডেজ়ী। ২০১১ সাল থেকে অভিনয় শুরু করেন। কন্নড় ছবি ‘ভদ্রা’তে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার পরে ২০১৪ সালে সলমনের ‘জয় হো’তে অভিনয় করেন তিনি। তবে সেই ভাবে বলিউডে জায়গা করতে পারেননি তিনি। ২০২৪ সালে ওয়েব সিরিজ় ‘রেড রুম’-এ অভিনয় করেছিলেন।

Advertisement
আরও পড়ুন