Madhumita Sarcar Debmalya Chakravorty Legal Marriage

সামাজিক বিয়ের পাঁচ মাসের মাথায় সইসাবুদ মধুমিতা ও দেবমাল্যের, ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত

আইনি বিয়ের সময় আর কোনও রাখঢাক নেই। সামাজিক বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারলেন মধুমিতা সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৯:১২
আইনি বিয়ে সারলেন দেবমাল্য-মধুমিতা।

আইনি বিয়ে সারলেন দেবমাল্য-মধুমিতা। ছবি: সংগৃহীত।

২৩ জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের আগে কাকপক্ষীকেও টের পেতে দেননি দিন ক্ষণ থেকে প্রস্তুতির খুঁটিনাটি। কিন্তু আইনি বিয়ের সময় আর কোনও রাখঢাক নেই। সামাজিক বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী। সেই আনন্দ ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

Advertisement

আইনি বিয়ের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা। খুব বেশি আড়ম্বর ছিল না। বরং মা-বাবা ও পরিবারের সকলের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন মধুমিতা ও দেবমাল্য। বিশেষ মুহূর্তে নায়িকার পরনে ছিল ছিমছাম খয়েরি রঙের চুড়িদার। আর দেবমাল্য ধরা দিয়েছেন একেবারে ‘ক্যাজ়ুয়াল লুক’-এ।

যে সময়ে সামাজিক বিয়ে সেরেছিলেন নায়িকা, তখন ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তখন বিয়ের প্রস্তুতির সব সাহায্যই পেয়েছিলেন হবু স্বামীর থেকে। সেই সময়ে মধুমিতা বলেছিলেন, “দেবমাল্য এবং ওর পরিবার সত্যিই আমাকে খুব সাহায্য করছে। বহু জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। পুরোটাই সামাল দিচ্ছে দেবমাল্য এবং বাকিরা। আমার বন্ধুরাও রয়েছে। ভিডিয়ো কলে জিজ্ঞেস করে নিচ্ছে।”

বিয়ের আগে, ১৪ ফেব্রুয়ারি আংটিবদল সারেন তাঁরা। সেই সময়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মধুমিতা জানিয়েছিলেন, আংটিবদলের পর থেকে মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তাঁর। আরও বেশি করে মনে হয়েছিল যে, দেবমাল্য তাঁর হয়ে গিয়েছেন।

Advertisement
আরও পড়ুন