২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই শহরের বেশ কিছু কেন্দ্রে নিট পরীক্ষা। সময়মতো হলে পৌঁছোন যাবে তো? উদ্বেগে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। কলকাতা পুলিশ অবশ্য আশ্বাস দিচ্ছে, ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়।