বিধানসভায় বিরোধী দলনেতা আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না হাই কোর্ট। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে একে ‘নৈতিক জয়’ হিসাবেই দেখা হচ্ছে। এ দিকে দলের অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন যাতে না হয়, সেই আর্জি জানিয়ে ব্যাঙ্কে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। যদিও কোষাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মীদের বদল নিয়েও জারি জটিলতা। তৃণমূলের অন্দরে ডামাডোল যেন আরও বাড়ল সাম্প্রতিক ঘটনাবলিতে।