Aishwarya Rai Bachchan

‘ব্যক্তিগত জীবন ভাল ভাবে লুকিয়ে রেখেছিলেন’, বিচ্ছেদের পরে কেমন ছিলেন ঐশ্বর্যা? জানালেন সাদিয়া

‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়ে সলমন ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে বলিউডে নানা খবর ছড়িয়েছিল। তাঁদের বিচ্ছেদের খবরও শিরোনামে উঠে এসেছিল। বিচ্ছেদ-পরবর্তী সময়ে ঐশ্বর্যার মানসিক অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দীকী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:৪৫
সলমনের সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল ঐশ্বর্যার?

সলমনের সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল ঐশ্বর্যার? ছবি: সংগৃহীত।

সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও আলোচনা হয়। ‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়ে সলমন ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে বলিউডে নানা খবর ছড়িয়েছিল। তাঁদের বিচ্ছেদের খবরও শিরোনামে উঠে এসেছিল। বিচ্ছেদ-পরবর্তী সময়ে ঐশ্বর্যার মানসিক অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দীকী।

Advertisement

২০০৫ সালে ঐশ্বর্যা ‘শব্দ’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন সাদিয়াও। ছবির শুটিংয়ে নাকি ঐশ্বর্যা বেশ চিন্তায় থাকতেন। ব্যক্তিগত জীবনে সলমনের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে জানান সাদিয়া। কিন্তু সবটা পেশাদারিত্বের সঙ্গে সামলেছিলেন ঐশ্বর্যা।

এক সাক্ষাৎকারে সাদিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘শব্দ’ ছবির শুটিংয়ের সময় ঐশ্বর্যাকে কী ভাবে দেখেছিলেন তিনি? উত্তরে সাদিয়া বলেন, “আসলে ঐশ্বর্যার সঙ্গে আমার কোনও দৃশ্য ছিল না। তাই ওঁকে তখন খুব কাছ থেকে জানার সুযোগও হয়নি। আমি ওঁকে ব্যক্তিগত ভাবে চিনি না ঠিকই। তবে যতটা দেখেছি, ঐশ্বর্যা নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব ভাল ভাবে লুকিয়ে রেখেছিলেন। তিনি সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটে আসতেন।”

২০০২ সালে সলমনের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ঐশ্বর্যার। কিন্তু তার পরেও দীর্ঘদিন বিষয়টি নিয়ে জটিলতা চলেছিল বলে শোনা যায়। সেই সময়েই হচ্ছিল ‘শব্দ’ ছবির শুটিং। কিন্তু ব্যক্তিগত জীবনের কোনও প্রভাব কাজের উপর পড়তে দেননি তিনি। সাদিয়া বলেন, “নিজের সব সংলাপ ভাল ভাবে জানতেন। চিত্রনাট্য ভাল করে পড়েছিলেন এবং পুরোপুরি পেশাদার ভাবেই কাজ করতেন। আমার মনে হয় না, তিনি কখনও নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের উপর পড়তে দিয়েছিলেন।”

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘হম দিল দে চুকে সনম’। ছবিতে সলমন ও ঐশ্বর্যার রসায়ন আজও অনুরাগীদের মুগ্ধ করে। এই ছবির সেট থেকেই তাঁদের প্রেম শুরু। সেই সম্পর্ক ভেঙে যায় ২০০২ সালে। সলমন ও ঐশ্বর্যা শেষ বার একসঙ্গে কাজ করেছিলেন ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে। সেই ছবিটিও মুক্তি পেয়েছিল ২০০২ সালেই। তার পরে আর কখনও একসঙ্গে কাজ করেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন