Sampurna Lahiri

বাবার মৃত্যুর ছ’মাসের মধ্যে মায়ের চলে যাওয়া, নিজেকে কী ভাবে সামলাচ্ছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী?

তাঁর উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। ২০২৫ সালে বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তার পরেই মাকে হারান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭
নিজেকে কী ভাবে সামলাচ্ছেন সম্পূর্ণা?

নিজেকে কী ভাবে সামলাচ্ছেন সম্পূর্ণা? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে কিছু দিন নিজের সঙ্গে সময় কাটাতে চান অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। ২০২৫ সালের মে মাস থেকে তাঁর উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। প্রথমে বাবাকে হারান। তার পরে মাকে হারিয়েছেন তিনি। এখন তাই সব কিছুর থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। শহর থেকেও দূরে। সদ্য গিয়েছে জন্মদিন। কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

সম্পূর্ণা বললেন, “কেমন আছি? কী ভাবে নিজেকে সামলাচ্ছি? কোনও কিছুই ভাষায় প্রকাশ করতে পারব না। ২০২৫-এর মে মাস থেকে মা-বাবাকে সুস্থ তোলার চেষ্টা করেছি। আর কিছু ভাবিনি। মায়ের চলে যাওয়াটা এখনও যে পুরোপুরি মন থেকে মানতে পারছি, তা নয়। একটু একা থাকতে চাইছি। আর আমাকে যাঁরা খুব ভালবাসেন, তাঁদের সঙ্গে আছি।”

এই বছর জন্মদিনে বৃন্দাবনে গিয়েছিলেন সম্পূর্ণা। প্রতি বছরই কি বিশেষ দিনে ওখানে যাওয়া হয় তাঁর? সম্পূর্ণা যোগ করেন, “পুজো দিতে যেতেই হবে, তেমন কোনও ব্যাপার নেই। এই বছরও শুধু দর্শন করতেই গিয়েছিলাম। পুজো তো দিইনি। আসলে এত কিছু ভাবনার জায়গাতেই নেই আমি। এখন নিজে একটু একা থাকতে চাই। সময় দিতে চাই নিজেকে।” তাই এই মুহূর্তে কোনও কাজের কথাও ভাবতে পারছেন না অভিনেত্রী। কিছুটা সময় লাগবে পুরনো ছন্দে নিজেকে ফেরাতে।

Advertisement
আরও পড়ুন