Tamannaah Bhatia

‘ঘনিষ্ঠ দৃশ্যে কখনওই অভিনয় করিনি’, পর্দায় চুম্বনে নিজেকে আটকে রাখেন তমন্না ভাটিয়া?

বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ়’ ছবিতে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবিতে যৌনতার দৃশ্যে দেখা গিয়েছিল তমন্নাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি তেমন কোনও ঘনিষ্ঠ দৃশ্যে কখনও অভিনয় করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি তমন্না?

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি তমন্না? ছবি: সংগৃহীত।

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া। ‘গফুর’ গানের সঙ্গে তাঁর নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’-র মতো ‘আইটেম’ গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। নাচের মতোই অভিনয়েও প্রশংসিত হয়েছেন। দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ়’ ছবিতে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবিতে যৌনতার দৃশ্যে দেখা গিয়েছিল তমন্নাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি তেমন কোনও ঘনিষ্ঠ দৃশ্যে কখনও অভিনয় করেননি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী বলেন, “আমার কেরিয়ারে আমি তেমন কোনও অন্তরঙ্গ দৃশ্যই করিনি। সামান্য কিছু করেছি হয়তো।” ইচ্ছাকৃতই কি এই সিদ্ধান্ত? উত্তরে তমন্না জানান, তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছেন। একই সঙ্গে তিনি বলেন, “এই ইন্টারনেটের যুগে সবাই প্রচুর পরিমাণে নানা রকমের কনটেন্ট দেখছেন।”

তমন্না চান না, একজন অভিনেত্রী হিসাবে ভয় বা দ্বিধা যেন তাঁর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের মানসিকতার কথা প্রকাশ করে তিনি বলেন, “একজন অভিনেত্রী হিসাবে আমি চাই না, কোনও কিছু আমাকে আটকে রাখুক।” তাঁর মতে, চুম্বনের মতো দৃশ্য গল্পের প্রয়োজনে হলে চিত্রনাট্যের অংশ হিসাবেই দেখা উচিত। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে ছবিরও এগিয়ে যাওয়া প্রয়োজন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বড় অঙ্কের পারিশ্রমিক নেন তমন্না। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। অভিনেত্রী বর্ষবরণের সেই রাতে ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা!

Advertisement
আরও পড়ুন