Health Updates Of Zareen Khan's Mother

‘ওঁর জন্য প্রার্থনা করুন’, ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সলমনের নায়িকা জ়রীন খানের মা

সম্ভবত শনিবার অভিনেত্রী তাঁর মাকে ভর্তি করেন হাসপাতালে। তাঁর সমাজমাধ্যমে মায়ের জন্য সবাইকে প্রার্থনার অনুরোধ জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৪
ভাল নেই জ়রীন খানের মা।

ভাল নেই জ়রীন খানের মা। ছবি: ফেসবুক।

ফের অসুস্থ হয়ে হাসপাতালে জ়রীন খানের মা। শনিবার রাতে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে জানিয়েছেন সে কথা। তাঁর বার্তা, “মা আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ওঁর জন্য সবাই প্রার্থনা করুন।”

Advertisement

খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ সলমন খানের নায়িকা জ়রীনের মা। গত বছর অক্টোবরে সে কথা জানান তিনি। যদিও তাঁর মায়ের অসুস্থতা সম্পর্কে সবিস্তার কিছুই জানাননি অভিনেত্রী। তিনি লিখেছেন, তাঁর পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবার শুভকামনা এবং প্রার্থনাই পারে তাঁদের রক্ষা করতে।

এর আগে জ়রীন জানিয়েছিলেন, বিশেষ কারণে তাঁর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তিনি তাঁর মায়ের সবচেয়ে কাছের। ফলে, অনেক সময়েই কাজ বন্ধ রেখে মায়ের দেখভাল করতে হয় তাঁকে। অভিনেত্রী সে সময়েও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সবাই প্রার্থনা করুন।”

Advertisement
আরও পড়ুন