aditi rao hydari

‘মুখটা যেন গোল্ডেন রিট্রিভারের মতো!’ স্ত্রী অদিতি রায় হায়দরীকে কেন বিদ্ধ করলেন সিদ্ধার্থ?

নিজের সৌন্দর্য্যের গোটাটাই নাকি অস্ত্রোপচার করেন আমূল পরিবর্তন ঘটিয়েছেন নায়িকা। এর মাঝেই তাঁকে সারমেয়র সঙ্গে তুলনা করলেন তাঁর স্বামী সিদ্ধার্থ নারায়ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২২:৩৯
অদিতিকে সারমেয়দের সঙ্গে তুলনা করলেন স্বামী সিদ্ধার্থ।

অদিতিকে সারমেয়দের সঙ্গে তুলনা করলেন স্বামী সিদ্ধার্থ। ছবি: সংগৃহীত।

বলিউডের অতি পরিচিত মুখ অদিতি। মার্জিত ভাবমূর্তির জন্য তাঁর অনুরাগীর সংখ্যাও অনেক। এ ছাড়াও তাঁর সৌন্দর্য্যের জন্য তিনি আলোচিত। ‘হীরামন্ডি’ সিরিজ়ে তাঁর নাচ থেকে সৌন্দর্য্যের আলোচনা হয়েছে বিস্তর। একই ভাবে তাঁকে নিয়ে বিদ্ধ করা হয়েছে তাঁর সৌন্দর্য্যের কারণেও। আগের অদিতি ও বর্তমানের অদিতির মুখের আকারের কোনও মিল নেই। গোটাটাই নাকি অস্ত্রোপচার করে আমূল পরিবর্তন ঘটিয়েছেন নায়িকা। এর মাঝেই তাঁকে সারমেয়র সঙ্গে তুলনা করলেন স্বামী সিদ্ধার্থ নারায়ণ।

Advertisement

বছর খানেক হল সংসার পেতেছেন অদিতি ও সিদ্ধার্থ। যদিও তাঁদের সংসারের আসল মালিক হল অদিতির দুই পোষ্য। অভিনেত্রী দু'টি পার্সিয়ান বিড়াল ইগি ও অলি। পোষ্যদের নিজের সন্তানদের মতো স্নেহ করেন। তাঁদের ছেড়ে বাইরে কাজে বেরোলে অপরাধবোধে ভোগেন তিনি। বাড়িতে অবসরটা পোষ্যদের সঙ্গেই কাটান। সম্প্রতি অদিতি জানান, তাঁর মুখের গড়ন নাকি বিড়ালের মতো। তাতেই তীব্র প্রতিবাদ জানান অভিনেত্রীর স্বামী। তিনি বলেন, ‘‘অদিতির মুখের গড়ন মোটেই বিড়ালের মতো নয়, বরং ও অনেকটাই...।’’ আসলে অদিতির স্বামীর ব্যাখ্যা, অদিতিকে গোল্ডেন রিট্রিভারের মতো সারা ক্ষণ বিনোদন দিতে হয়। যদিও অদিতির ভালবাসা বিড়ালদের প্রতি অবিচল। তিনি বলেন, ‘‘বিড়ালের ভালবাসা অর্জন করতে হয়। ওরা হুট করে এসে কখনও বিরক্ত করে না। এই ব্যাপারটাই আমার অসাধারণ লাগে আর এখান থেকে অনেক কিছু শেখার আছে।”

Advertisement
আরও পড়ুন