Mittir Bari Serial

বিদেশি ভাষা, বেহালা বাজানো শিখছেন পারিজাত, ‘মিত্তির বাড়ি’ শেষে কিসের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

এখন শুটিং নেই। কী ভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী পারিজাত? দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে দিতেই ধারাবাহিকের শুটিং করেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩
অভিনেত্রী পারিজাত কিসের প্রস্তুতি নিচ্ছেন?

অভিনেত্রী পারিজাত কিসের প্রস্তুতি নিচ্ছেন? ছবি: সংগৃহীত।

প্রায় পাঁচ মাস হল ধারাবাহিক শেষ হয়েছে অভিনেত্রী পারিজাত চৌধুরীর। তাঁকে শেষ বার দর্শক দেখেছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। এখন শুটিং নেই। কী ভাবে সময় কাটাচ্ছেন অভিনেত্রী পারিজাত? দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে দিতেই ধারাবাহিকের শুটিং করেছিলেন তিনি। এখন তিনি স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী। এখন কি শুধুই তা হলে পড়াশোনায় মন দেবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম-কে পারিজাত জানালেন, ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন। ফলে পড়ার চাপ রয়েছে। তবে সেই সঙ্গে অভিনয়ের প্রস্তুতিও চলছে। অভিনেত্রী বললেন, “পড়াশোনার খুব চাপ। কারণ, সেমেস্টার আছে সামনে, সেই প্রস্তুতি নিতে হবে। এ ছাড়াও ছবির কথাবার্তা চলছে। তা ছাড়া এখন আমি স্প্যানিশ ভাষা এবং বেহালা বাজানো শিখছি।”

তা হলে কি আর ধারাবাহিকে দেখা যাবে না তাঁকে? শোনা যাচ্ছে, ‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার পরে বেশ কিছু সুযোগ এসেছিল। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ করেছেন তেমন নয়। পারিজাত যোগ করেন, “কোনও রাস্তাই বন্ধ করতে চাই না। যেখানে লোভনীয় সুযোগ পাব, সেটাতেই ঝাঁপিয়ে পড়ব। তবে অবশ্যই সব দিকটা বজায় রেখে। এই সময়টা নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করতে চাইছি। এ ছাড়া পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি।” তবে ধারাবাহিকের পাশাপাশি সম্ভবত এই বছরেই নতুন ছবির কাজ শুরু করবেন পারিজাত।

Advertisement
আরও পড়ুন