Dhurandhar 2

রণবীরের সাফল্যের চাপ অক্ষয়ের উপর, ‘ধুরন্ধর’-এর কারণে ‘ভূত বাংলা’ নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন

প্রিয়দর্শন পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু প্রযোজক একতা কপূর জানান, ছবিমুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:২৩
‘ধুরন্ধর’-এর কারণে পিছল অক্ষয়ের ছবি।

‘ধুরন্ধর’-এর কারণে পিছল অক্ষয়ের ছবি। ছবি: সংগৃহীত।

ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। তার তিন মাসের মাথায় মুক্তি পেল ‘ধুরন্ধর ২’। দু’টি ছবিই বক্সঅফিসে সমান সাড়া ফেলে দিয়েছে। গত এক মাসে বক্সঅফিস ফুলে ফেঁপে উঠেছে ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের কারণে। এ বার রণবীরের সাফল্যের চাপ এসে পড়ল অক্ষয়ের উপরে? পিছিয়ে দেওয়া হল ‘ভূল বাংলা’ ছবির মুক্তির তারিখ।

Advertisement

প্রিয়দর্শন পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু প্রযোজক একতা কপূর জানান, ছবিমুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন তাঁরা। একতা বলেন, ‘‘আমাদের পরিবেশক ও প্রদর্শকদের সঙ্গে সম্মিলিত আলোচনার পরে আমরা ‘ভূত বাংলা’-র নতুন মুক্তির তারিখ হিসেবে ১৬ই এপ্রিল ঠিক করেছি, যার প্রথম শো শুরু হবে রাত ৯টায়। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর অসাধারণ সাফল্য আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি উৎসাহব্যঞ্জক খবর এবং প্রদর্শকেরা মনে করেন যে, এই পরিবর্তনের ফলে দু’টি ছবিই তাদের প্রাপ্য জায়গা, মনোযোগ ও প্রাপ্য গুরুত্ব পাবে।’’

নির্মাতাদের মতে, মুক্তির তারিখ পরিবর্তনের উদ্দেশ্য হল, দু’টি ছবিই যেন বক্সঅফিসে পর্যাপ্ত জায়গা ও মনোযোগ পায় তা নিশ্চিত করা। আরও বলা হয়েছে, ‘‘ভূত বাংলা টিম আগামী ১৬ই এপ্রিল রাত ৯টা থেকে প্রেক্ষাগৃহে আপনাদের স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।’’ ধুরন্ধরের সাফল্যের জেরে ছবিমুক্তি পিছোতে হলেও রণবীরের ছবির এই সাফল্য বৃহৎ অর্থে যে ইন্ডাস্ট্রির হিতেই, সেই কারণে খুশি তিনি।

Advertisement
আরও পড়ুন