Bollywood News

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ব্যবহারে বিরক্ত অনুরাগী, কী এমন করে বসলেন বলি অভিনেত্রী?

ভিড়ে নিজের বিরক্তি প্রকাশ করে ফেলেন আলিয়া। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, নায়িকাকে ঘিরে ধরেছে অনুরাগীদের ভিড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:৫৩
আলিয়ার আচরণে বিরক্ত অনুরাগী।

আলিয়ার আচরণে বিরক্ত অনুরাগী। ছবি: সংগৃহীত।

ফ্রান্সের কান শহরে একের পর এক ‘লুক’-এ তাক লাগাচ্ছেন নায়িকা আলিয়া ভট্ট। কখনও গোলাপি পোশাকে স্বপ্নের রানি। কখনও আবার দুধসাদা বাহারি কায়দার শাড়িতে অন্যরকম নায়িকা। চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নায়িকাকে একঝলক দেখার অপেক্ষায় ছিলেন দর্শক।

Advertisement

ভিড়ে নিজের বিরক্তি প্রকাশ করে ফেলেন আলিয়া। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, নায়িকাকে ঘিরে ধরেছে অনুরাগীদের ভি়ড়। উৎসব চলাকালীন একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময়ে আলিয়াকে ঘিরে ধরেন অনুরাগী ও আলোকচিত্রীদের একটি বড় দল। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি ও ছবি তোলার চেষ্টা করতে থাকেন। প্রথম দিকে আলিয়া ধৈর্য ধরে ভক্তদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার সুযোগও দেন। কিন্তু ভিড় ক্রমশ বেড়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে।

বিরক্ত আলিয়াকে বলতে শোনা যায়, ‘‘হয়ে গিয়েছে, এ বার ছাড়ো।’’ এর পর নিরাপত্তারক্ষীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। গাড়িতে ওঠার সময়ে ক্যামেরার পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, এই আচরণ ঠিক নয়। তবে সমাজমাধ্যমে অনেকেই এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

প্রসঙ্গত, প্রথম দিন নানা রঙের একটি গাউন পরেন আলিয়া। দ্বিতীয় দিন, পিচরঙা বডি কন গাউন পরে লাল লালিচায় হাঁটছেন। বার বার হাত নাড়তে থাকেন আলোকচিত্রীদের উদ্দেশে। কিন্তু কেউই যেন আলিয়ার ছবি তুলছেন না। বারকয়েক হাত নেড়েছেন, তার পর এক আধিকারিক এসে তাঁকে উপরের সিঁড়িতে নিয়ে যান। আলিয়ার এই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

নেটাগরিকদের একাংশ লিখেছেন, ‘‘এক জনও ওঁর ছবি তুলছেন না।’’ কারও মতে, বলিউড তারকারা নিজেদের হয়তো আর্ন্তজাতিক তারকা মনে করেন। যদিও বাস্তবে চিত্রটা সম্পূর্ণ অন্য। আলিয়া অবশ্য এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন