Deepika Padukone-Alia Bhatt

‘সেই তো দীপিকার পথেই’, ফের কটাক্ষের মুখে আলিয়া? ‘কল্কি’র সিক্যুয়েলে তিনিই থাকছেন?

শোনা যাচ্ছে, হায়দরাবাদে নাকি ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিংও চলছে। যদিও ছবির নির্মাতারা এখনও এই ছবির সিক্যুয়েল নিয়ে বিশেষ কিছু জানাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৮:১২
দীপিকার বদলে আলিয়া?

দীপিকার বদলে আলিয়া? ছবি: সংগৃহীত।

জল্পনা ছিল বহু দিন ধরেই। ‘কল্কি ২৮৯৮ এ়়ডি’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়ার কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন ‘কল্কি’ নির্মাতারা। আট ঘণ্টার কাজের শর্ত রেখেই কি এই বিপাকে পড়তে হয়েছে অভিনেত্রীকে, এমন প্রশ্নও উঠেছিল। কিন্তু দীপিকার বদলে কে থাকবেন ছবিতে? বহু দিন ধরেই নানা অভিনেত্রীর নাম ছড়িয়েছে। তবে এ বার শোনা যাচ্ছে, সিক্যুয়েলে অভিনয় করবেন আলিয়া ভট্ট।

Advertisement

শোনা যাচ্ছে, হায়দরাবাদে নাকি ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিংও চলছে। যদিও ছবির নির্মাতারা এখনও এই ছবির সিক্যুয়েল নিয়ে বিশেষ কিছু জানাননি। এর মধ্যেই অভিনেত্রী আলিয়ার নাম ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সিক্যুয়েলে আলিয়ার একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকার চরিত্রের নাম ছিল সুমতি। তবে এই চরিত্রের সঙ্গে আলিয়ার কোনও সম্পর্ক নেই বলেও জানা গিয়েছে। বরং তাঁকে একেবারে নতুন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে খবর। ছবির গল্পে এই চরিত্রও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে শোনা যাচ্ছে।

আলিয়া ইতিমধ্যেই ছবির কয়েকটি দৃশ্যের শুটিং করে ফেলেছেন। যদিও এই খবরের কোনও আনুষ্ঠানিক বিবৃতি আলিয়া বা নির্মাতারা, কেউই দেননি। আলিয়ার নাম ছবির সঙ্গে জড়ানোর খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে ভক্ত ও নেটাগরিকেরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এক জন মন্তব্য করেন, “এ বার তো দীপিকার পথেই হাঁটছেন আলিয়াও। দীপিকার মতোই অন্য ছবিতে তাঁর বিশেষ উপস্থিতি দেখা যেতে চলেছে।”

২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’। সিক্যুয়েলের কাজও দ্রুত এগোচ্ছে বলে খবর। প্রথম ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসন। তাঁরাও এই ছবিতে থাকবেন। জানা যাচ্ছে, তাঁরা নাকি ছবির দুটি বড় শুটিং শিডিউল শেষ করে ফেলেছেন।

আলিয়া ছাড়াও এই ছবিতে সাই পল্লবীর থাকার জল্পনাও চলছে। শোনা যাচ্ছে, দীপিকার চরিত্র অর্থাৎ সুমতির ভূমিকায় হয়তো তিনিই অভিনয় করবেন। তবে এই খবরও এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, আলিয়া এখন তাঁর আসন্ন ছবি ‘আলফা’ নিয়েও ব্যস্ত। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেত্রী। বেশ কিছু লড়াইয়ের দৃশ্য রয়েছে সেখানে। দর্শকের একাংশ প্রশংসা করছেন আলিয়ার। তবে আর এক দলের দাবি, এই ধরনের লড়াইয়ের দৃশ্যে ক্যাটরিনা বা দীপিকা আরও বেশি মানানসই। যদিও বলিউডের অনেকেই আলিয়াকে এই ছবির ঝলকের জন্য বাহবা দিচ্ছেন।

Advertisement
আরও পড়ুন