Alia bhatt

সন্তানকে নিয়ে উদ্বেগে থাকেন, রাহা নাকি শুধুই জিততে চায়! মেয়ের ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা আলিয়ার?

একাধিক বার আলিয়া স্বীকার করেছেন যে, রাহার জন্য ভাল মা হতে পারছেন কি না, সেই নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এ বার আলিয়া জানালেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৫৭
মেয়ে রাহাকে নিয়ে কী পরিকল্পনা আলিয়ার?

মেয়ে রাহাকে নিয়ে কী পরিকল্পনা আলিয়ার? ছবি: সংগৃহীত।

অভিনয় তার রক্তে। বাবা-মা, দুই তরফেই তারকার ছড়াছড়ি। ছোট থেকেই সর্বক্ষণ প্রচারের আলোয় বড় হচ্ছে রাহা কপূর। সেই কারণে মেয়েকে নিয়ে খানিক উদ্বেগেই থাকেন আলিয়া ভট্ট। একাধিক বার স্বীকার করেছেন, রাহার জন্য ভাল মা হতে পারছেন কি না, সেই নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এ বার আলিয়া জানালেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে তাঁর।

Advertisement

রাহার জন্মের পর থেকে অনেক কিছুর বদল ঘটেছে অভিনেত্রীর জীবনে। যদিও ব্যস্ত পেশার সঙ্গে জড়িয়ে তিনি ও রণবীর দু’জনেই। আলিয়া জানান, নিজের মায়ের থেকে শিখেছেন, কী ভাবে মাতৃত্ব ও পেশাদার জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে তাঁর। এখন অনেক বেশি বুঝেশুনে সিদ্ধান্ত নিতে শিখেছেন তিনি।

তবে বাবা-মা যতই সফল হোক না কেন, তবু সন্তানকে নিয়ে একটা আশা থেকেই যায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া জানান যে, তাঁর ইচ্ছা রাহা বড় হয়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হোক। রাহা নাকি প্রতিযোগিতা ভালবাসে। এ ছাড়াও সারা ক্ষণ নাকি সে জিততে চায়। রাহার এমন চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আলিয়া বলেন, “আমি চাই ও ‘অ্যাথলিট’ হোক। এমনিও ও ভীষণ চঞ্চল। এক মুহূর্তও চুপ করে বসতে পারে না। বয়স মাত্র তিন বছর, এখনই যা লাফায়! সে সব দেখেই আমার ইচ্ছা ও খেলাধুলার জগতেই এগিয়ে যাক।”

Advertisement
আরও পড়ুন