Amitabh Bachchan

৮৩ বছর বয়সেও ভোররাত পর্যন্ত জেগে থাকেন অমিতাভ! জীবনে আসা সমস্যা নিয়ে কী বার্তা ‘বিগ বি’র?

সমাজমাধ্যমে ও ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ। প্রায়ই নাানা বিষয় নিয়ে লেখেন তিনি। বিভিন্ন বিষয় মতামত দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ২০:২৪
কেন রাত জাগতে হয় অমিতাভের?

কেন রাত জাগতে হয় অমিতাভের? ছবি: সংগৃহীত।

বয়স ৮৩। কিছু দিন আগেই অসুস্থ হয়েছিলেন। তবে কাজ থেকে ছুটি নেই তাঁর। এখনও ব্যস্ততা ঘিরে থাকে তাঁকে। ভোর ৪টে পর্যন্ত নিরন্তর কাজ করে চলেন অমিতাভ বচ্চন। প্রায়ই ভোর রাত পর্যন্ত জেগে থাকেন তিনি।

Advertisement

সমাজমাধ্যমে ও ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ। প্রায়ই নাানা বিষয় নিয়ে লেখেন তিনি। বিভিন্ন বিষয় মতামত দেন। সম্প্রতি এক পোস্টে অমিতাভ জানান যে, তিনি দিনে দীর্ঘ সময় ধরে কাজ করেন। এমনকি সারা রাতও কাজ করতে হয়েছে।

শনিবার দুপুর ১টায় একটি পোস্টে তিনি লেখেন, “এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টে পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য প্রস্তুত। সবাই ভাল থাকুন।” তীব্র দাবদাহ ও দাপুটে গ্রীষ্ম থেকে বাঁচার উপায়ও বলেছেন তিনি। তাঁর কথায়, “রোদ আর গরম থেকে সাবধানে থাকুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।”

আর একটি পোস্টে তিনি লেখেন, “সমস্যার একটি ভাল দিক রয়েছে। সমস্যা সব সময়ে সমস্যা হিসাবেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে সেটার মোকাবিলা করতেই হবে এমন নয়। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে। কোনও সমস্যা সামনে এলে আমরা সেই বিষয় সম্পর্কে জানার ও শেখার সুযোগ পাই। এর ফলে আমরা আরও জ্ঞানী ও বিচক্ষণ হতে পারি। শেখার জন্য সব সময় সমস্যার দরকার হয় না। কিন্তু যদি কোনও সমস্যা আসে, তা হলে তা থেকে জীবনের নানা দিক বিষয়ে শেখা যায়।”

অমিতাভ বচ্চন নিয়মিত তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি রবিবার সকালে শত শত ভক্ত জুহুতে তাঁর বাড়ির সামনে জড়ো হন শুধু এক বার তাঁকে দেখার জন্য।

উল্লেখ্য, অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির সিকুয়েলেও তিনি রয়েছেন। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ততা লেগে রয়েছে অমিতাভের।

Advertisement
আরও পড়ুন