Ananya Panday

‘যদি এটা আগে বুঝতে পারতাম’! আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কোন মোহভঙ্গ হয় অনন্যার?

শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। এ বার আগের সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে মুখ খুললেন অনন্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:৩১
(বাঁ দিকে) অনন্যা পাণ্ডে, (ডান দিকে) আদিত্য রায় কপূর।

(বাঁ দিকে) অনন্যা পাণ্ডে, (ডান দিকে) আদিত্য রায় কপূর। ছবি: সংগৃহীত।

প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডের। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি। তবে শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। আদিত্যের আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। ২০২২ সালে ‘কফি উইথ কর্ণ’-এ সে কথা স্বীকার করেন ঈশান। এ বার আগের সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে মুখ খুললেন অনন্যা।

Advertisement

অনন্যা স্বীকার করেছেন, প্রেমে পড়লে তিনি উল্টো দিকের মানুষটাকে এত বেশি প্রাধান্য দিয়ে ফেলেন যে, তাঁর মতোই জীবন যাপন করতে শুরু করেন। মনের মানুষের মতো করে নিজের সব অভ্যাসের বদল ঘটান। সেটাই মস্ত ভুল, উপলব্ধি অনন্যার। তাঁর কথায়, ‘‘আমার অতীতের সম্পর্কগুলোর ক্ষেত্রেও সামনের মানুষটাকে সব সময়ে সিংহাসনে বসিয়ে রেখেছি। নিজেকে অনেকটাই ছোট ভেবেছি। হয়তো ইচ্ছাকৃতই ছোট হয়ে থেকেছি। আমি প্রেমে পড়লে নিজস্বতা হারিয়ে সামনের মানুষটার মতো হয়ে যেতাম। একটু আগে যদি বুঝতাম, তা হলে হয়তো নিজেকে অন্যের জন্য বদলে ফেলতাম না!’’

তবে এই উপলব্ধি অনন্যার প্রেম ভাঙার সঙ্গে সঙ্গে হয়নি। তিনি যখন একা থাকতে শুরু করেন, নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করেন, তখন এই বোধোদয় হয় অনন্যার।

Advertisement
আরও পড়ুন