Dev Anirban Movie

‘ব্যান’ অতীত! শুটিং ফ্লোরে ফিরলেন অনির্বাণ ভট্টাচার্য, ‘দেশু ৭’-এর যাত্রা শুরু করলেন দেব

বলিউডি কায়দায় ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন দেব। এই খবর ঘোষণার পরে রাজ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এ বার ছবির কাজ শুরু করলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৪৩
অনির্বাণ এবং দেব শুটিং শুরু করলেন নতুন ছবির।

অনির্বাণ এবং দেব শুটিং শুরু করলেন নতুন ছবির। ছবি: সংগৃহীত।

অনেক বিতর্ক, টানাপড়েন। তার পরে বলিউডি কায়দায় ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন দেব। এই খবর ঘোষণার পরে রাজ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। টলিউডেও পালাবদল হয়েছে। নতুন দায়িত্বে রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়। এর মধ্যেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক দেব।

Advertisement

দেব নিজেই শুটিং শুরুর খবর ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, চারিদিকে কলাকুশলীদের ভিড়। আলো কোন দিকে থাকলে ফ্রেম হবে, সবটা তৈরি। দেব এবং অনির্বাণ পাশাপাশি দাঁড়িয়ে। তাঁরা দু’জনেই মগ্ন ফোনে। ছবি দেখে স্পষ্ট শুটিংয়ের ব্যস্ততা তুঙ্গে। অনেক দিন পরে শুটিং ফ্লোরে অনির্বাণকে দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। এই প্রেক্ষিতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অনির্বাণের সঙ্গে। অভিনেতার ফোন বেজে গিয়েছে।

শুটিং ফ্লোরে দেব-অনির্বাণ।

শুটিং ফ্লোরে দেব-অনির্বাণ। ছবি: ইনস্টাগ্রাম।

‘দেশু ৭’ ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম। সেই সময়ে অবশ্য কিছু খোলসা করেননি দেব। সেই খবরেই অবশেষে সিলমোহর পড়ে এপ্রিল মাসে। এই ঘোষণার পরেই দেবের সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার ডট কম। ‘ব্যান’ শেষপর্যন্ত উঠল, এই ঘোষণার মাধ্যমে কি তা-ই স্পষ্ট করেন দেব? টলি তারকা স্পষ্ট জবাব দিয়েছিলেন, “হ্যাঁ, উঠল। এক জন নয়, সকলের উপর থেকেই উঠল। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমিই।” পাশাপাশি অভিনেতা ও পরিচালক দেব বলেছিলেন, “কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে। তাঁদের সেই পারিশ্রমিকটা যিনি কাজ আটকাচ্ছেন, তিনি দিয়ে দেবেন তো? তা হলে ঠিক আছে।” দেবের কথায়, “আমার ছবিতে প্রয়োজন ছিল অনির্বাণকে। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি।” দেব এ-ও জানান, রুক্মিণীই নাকি তাঁকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন