Anirban Bhattacharya Controversy

‘ওর মতো অভিনেতাদের চিরকাল থামিয়ে রাখা যায় না!’ টলিউডে অনির্বাণের ‘নিষিদ্ধ’ হওয়া প্রসঙ্গে আর কী বললেন চন্দন সেন?

কয়েক মাস ধরে কাজ নেই অনির্বাণের। নেপথ্যে কি ২০২৪ সালে ফেডারেশন-এর সঙ্গে পরিচালকদের বিরোধ? এ প্রসঙ্গে কী বললেন চন্দন সেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮
টলিউডে অনির্বাণের ‘নিষিদ্ধ’ হওয়া প্রসঙ্গে সরব চন্দন সেন।

টলিউডে অনির্বাণের ‘নিষিদ্ধ’ হওয়া প্রসঙ্গে সরব চন্দন সেন। ছবি: সংগৃহীত।

টলিউডে নাকি ‘নিষিদ্ধ’ করা হয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। দীর্ঘ কয়েক মাস ধরে কাজ নেই অনির্বাণের। নেপথ্যে কি ২০২৪ সালে ফেডারেশন-এর সঙ্গে পরিচালকদের বিরোধ? তবে ইতিমধ্যেই অনির্বাণের হয়ে কথা বলতে শুরু করেছেন বাংলা বিনোদনদুনিয়ার তারকা অভিনেতা, পরিচালকেরা। অনির্বাণের অবস্থান এবং তাঁর হয়ে তারকাদের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কী বললেন অভিনেতা-নাট্যকার চন্দন সেন?

Advertisement

অনির্বাণের কাজ না পাওয়া প্রসঙ্গে চন্দনের মত, “যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। আমিও ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সমস্যায় পড়েছিলাম। ফলে, আমি জানি। আর যাঁরা ওঁর হয়ে ক্ষমা চাইছেন, তাঁরাও কাজটা ঠিক করছেন না। কারণ, এতে অনির্বাণের সম্মান বাড়ছে না। আমি মনে করি না, এটা ক্ষমা চাওয়ার মতো বিষয়। অনির্বাণ তো একা ছিল না। যত জন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষমা চাইছেন, সকলে তখন ওর সঙ্গে ছিলেন। তাঁরা পালিয়ে গেলেন কেন? ও অতগুলো লোকের সঙ্গে দাঁড়িয়ে যে জিনিসটাকে সঠিক মনে করেছিল, আজও সেখানেই দাঁড়িয়ে আছে। ও তো বলেনি যে ভুল করেছে।”

তবে তিনি মনে করেন অনির্বাণের মতো অভিনেতারা কিছু দিনের জন্য থমকে গেলেও চিরকালের মতো তাঁদের থামিয়ে রাখা যায় না। চন্দনের কথায়, “বরং এর পরবর্তী ক্ষেত্রে যখন অনির্বাণ ফিরে আসবে, তখন এত দিনের অভিজ্ঞতার ফলে যে তীক্ষ্ণতা তৈরি হবে, সেটা ওকে আরও ভাল করে তুলবে।”

ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছিল। যে সব পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে রাজ্যের উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন, তাঁদের মধ্যে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য অন্যতম। তার পর থেকেই তাঁর হাতে কাজ নেই বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন