samik bhattacharya

বঙ্গে তৃণমূলের জয় ও অনুপমের মাথায় চুল গজানো নাকি সমার্থক! শমীককে পাল্টা কী বললেন অভিনেতা?

এই প্রথম এ রাজ্যে বিজেপি ২০০ পার করেছে। দিনকয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই রাজ্যে তৃণমূলের প্রত্যাবর্তনের সঙ্গে তুলনা করেন অভিনেতা অনুপম খেরের টাক মাথায় চুল গজানোর। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৮:২৩
(বাঁ দিকে) অনুপম খের, (ডান ডিকে) শমীক ভট্টাচার্য।

(বাঁ দিকে) অনুপম খের, (ডান ডিকে) শমীক ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল সমর্থন পেয়ে সরকার গড়তে চলেছে। গেরুয়া ঝড়ের কাছে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল। এই প্রথম এ রাজ্যে বিজেপি ২০০ পার করেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি হারেননি। জোর করে ভোট লুট করা হয়েছে বলে তাঁর অভিযোগ। তবে দিনকয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই রাজ্যে তৃণমূলের প্রত্যাবর্তনের সঙ্গে তুলনা করেন অভিনেতা অনুপম খেরের টাক মাথায় চুল গজানোর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শমীক বলেন, ‘‘মাথার উপরে আকাশ ও পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে। সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে। অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে। কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।’’ অনুপম নিজে বিজেপির সমর্থক। তিনি শমীকের এ হেন মন্তব্য শুনে পাল্টা জবাব দিয়েছেন। রসিকতা করে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে, আমার টাকে চুল গজাক? আসলে আমি নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম।’’ শমীক ও অনুপমের এই কথোপকথন শুনে উল্লসিত নেটাগরিকদের একাংশ। তাঁরা জানান, শমীক আসলে অনুপমকে পছন্দ করেন। পাল্টা অনুপমও সম্মতি জানান।

Advertisement
আরও পড়ুন