FIFA World Cup 2026

ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ, বিরক্ত উরুগুয়ের বিয়েলসাও, বিশ্বকাপে ক্রমশ ক্ষোভ বাড়ছে জলপানের বিরতি নিয়ে

যত দিন যাচ্ছে ততই ক্ষোভ বাড়ছে জলপানের বিরতি। অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের আগে সরব হয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি। তেমনই কাবো ভার্দের কাছে আটকে গিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে সরব উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৪৭
sports

জলপানের বিরতির সময় আর্জেন্টিনা দল। ছবি: রয়টার্স।

যত দিন যাচ্ছে ততই ক্ষোভ বাড়ছে জলপানের বিরতি। ফিফার নতুন সিদ্ধান্তে ফুটবলার থেকে কোচ, কেউই খুশি হতে পারছেন না। অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের আগে সরব হয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি। তেমনই কাবো ভার্দের কাছে আটকে গিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে সরব উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

Advertisement

স্কালোনির মতে, বার বার খেলা থামাতে হওয়ায় দলের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে। বিপক্ষ দলগুলিও ফিরে আসার সুযোগ পাচ্ছে। একটানা খেলা চললে যে ম্যাচ হেসেখেলে জেতার কথা, সেটাই জিততে হচ্ছে কষ্ট করে।

স্কালোনি বলেছেন, “বিশ্বকাপে কোনও সহজ ম্যাচ নেই। বিশেষ করে গ্রুপ পর্বে। এখন ৪৮ দলের প্রতিযোগিতা হয়ে যাওয়ায় বিশ্বকাপ আরও কঠিন হয়ে গিয়েছে। তার উপর গরম এবং জলপানের বিরতির কারণে বার বার খেলা থামাতে হচ্ছে। কমজোরি দলগুলো সুবিধা পেয়ে যাচ্ছে। নিজের ভুল শুধরে নিতে পারছে ওরা। ম্যাচের গতির সঙ্গে মানিয়ে নিতে পারছে।”

তবে স্কালোনি এটাও মেনে নিয়েছেন, বিরতির কারণে দুটো দলই সুবিধা পায়। আর্জেন্টিনার কোচের কথায়, “চার পর্বের ফুটবলই এখনকার বাস্তব। বিরতির পর ফুটবলারেরা সাজঘরে আসা এবং যাওয়ার মাঝে আমরা হয়তো সাড়ে ৩ মিনিট কথা বলার সময় পাই। মাথার মধ্যে যা কিছু রয়েছে তা এই ২২-২৩ মিনিটে বদলে যেতে পারে। আমরা খেলাটা বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে সমাধান খোঁজার চেষ্টা করি।”

উরুগুয়ের কোচ বিয়েলসা রাখঢাক না করেই বলেছেন, “জলপানের বিরতিতে আদৌ কিছুই হচ্ছে না। কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তের আগেই বলেছিলাম, খেলাটার নির্দিষ্ট একটা চরিত্র রয়েছে। এখন আর সেটা নেই। খেলার চরিত্রের কারণেই মানুষ প্রেমে পড়ে। সেটা না থাকলে মুশকিল।”

Advertisement
আরও পড়ুন