Anupam Kher

মাকে কিনে দেন আট কামরার বাড়ি! নিজের বাসস্থান আলিয়ার কাছে বিক্রি করে কেন ভাড়ায় থাকেন অনুপম?

মায়ের জন্য সিমলায় একটি বাড়ি কিনেছিলেন অনুপম। অনুপম। তাঁর মা চেয়েছিলেন একটি এক কামরার বাড়ি। একদিন তাঁর মা নাকি বলেছিলেন যে, তিনি সিমলায় একটি বাড়ি কিনতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২১:৩০
আলিয়ার কাছে বাড়ি বিক্রি করে দেন অনুপম খের!

আলিয়ার কাছে বাড়ি বিক্রি করে দেন অনুপম খের! ছবি: সংগৃহীত।

অনেকগুলি দশক কাটিয়ে ফেলেছেন বিনোদন জগতে। বলিউডের নামী অভিনেতা তিনি। কিন্তু তাও এখনও নিজের কোনও বাড়ি নেই তাঁর। আজও ভাড়া বাড়িতে থাকেন অনুপম খের। রয়েছে বিশেষ কারণ। এক বার বাড়ি কিনলেও তা বেচে দিয়েছিলেন আলিয়া ভট্টের কাছে। কেন? পুরোটা প্রকাশ্যে আনলেন অনুপম।

Advertisement

মায়ের জন্য সিমলায় একটি বাড়ি কিনেছিলেন অনুপম। তাঁর মা চেয়েছিলেন একটি এক কামরার বাড়ি। একদিন তাঁর মা নাকি বলেছিলেন যে, তিনি সিমলায় একটি বাড়ি কিনতে চান। অনুপম বলেন, “দীর্ঘ ৬০ বছর তিনি ভাড়া বাড়িতে থেকেছেন। তাই নিজের বাড়ি চেয়েছিলেন। মাকে আমি একটা আট কামরার বাড়ি কিনে দিয়েছিলাম।” কিন্তু নিজের নামে অনুপমের কোনও বাড়ি নেই।

অনুপম জানান, জীবনের একটা সময়ে তিনি বুঝেছিলেন, বিলাসিতা বা পণ্য নিয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই। জীবনে কতটা বিকাশ হচ্ছে সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “আমি নিজেকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করছি না। কিন্তু এটা আমি বুঝেছি, অর্থ উপার্জনের পরে ঠিক কী দরকার? একটা থাকার জায়গা দরকার। সেটা নিজের বা ভাড়া, দুটোই হতে পারে।” স্থাবর সম্পত্তি নিয়ে নানা রকমের সমস্যাও হয় বলে মনে করেন অনুপম। মৃত্যুর পরে ব্যক্তির স্থাবর সম্পত্তি ভাগাভাগি করা কঠিন। তার চেয়ে অস্থাবর সম্পত্তির ভাগ সহজ।

আলিয়ার কাছে বাড়ি বিক্রি করে দেওয়া নিয়েও অনুপম আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ১০ বছর আগে সিদ্ধান্ত নিই, বাড়ি বিক্রি করে দেব। আলিয়া কিনেছিল সেই বাড়ি। তার পরে আমি আর আমার স্ত্রী কিরণ খের অন্য জায়গায় চলে যাই।”

Advertisement
আরও পড়ুন