Health Updates Of Anurag Dobhal

মৃত্যুর সঙ্গে লড়াই, আইসিইউ-তে অনুরাগ, ইউটিউবারকে ঘিরে স্ত্রী ঋতিকা, শ্বশুর-শাশুড়ি!

‘বিগ বস্‌ ১৭’-খ্যাত অনুরাগ দীর্ঘ দিন ধরেই নাকি মানসিক হেনস্থার শিকার। এর আগেও তিনি আত্মহত্যার কথা বলেন। দায়ী করেন তাঁর মা-বাবা, ভাইকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১২:৫৭
‘বিগ্‌ বস ১৭’-খ্যাত অনুরাগ ডোভাল।

‘বিগ্‌ বস ১৭’-খ্যাত অনুরাগ ডোভাল। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় গুরুতর আহত ইউটিউবার অনুরাগ ডোভাল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। খবর, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে প্রায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে গাড়ি ছোটাচ্ছিলেন ‘বিগ্‌ বস ১৭’-খ্যাত প্রতিযোগী। সেই সময়ে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিজের একাকিত্ব ও দুঃখের কথাও শোনাচ্ছিলেন তিনি। তখনই ঘটে অঘটন।

Advertisement

শনিবার রাত থেকেই হাসপাতালের আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অনুরাগ। তাঁর দুর্ঘটনার সাক্ষী অনুরাগীরাও। পথচারীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করান অনুরাগকে। রবিবার তাঁর আপ্তসহায়ক রোহিত পাণ্ডে জানান, অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘রাইডার’ নামে খ্যাত ইউটিউবারকে। অনুরাগের পাশে রয়েছেন তাঁর স্ত্রী ঋতিকা চৌহান। মেয়ে-জামাইয়ের পাশে রয়েছেন ঋতিকার মা-বাবা।

দিন দুই আগে সমাজমাধ্যমে নিজের মৃত্যু ঘোষণা করেন অনুরাগ! এই ভিডিয়ো দেখার পরেই দ্বিধাবিভক্ত নেটাগরিক‌েরা। এ ভাবে প্রকাশ্যে মৃত্যু ঘোষণা করা বা তা চেষ্টা করা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত একাংশের। দুর্ঘটনায় গুরুতর আহত অনুরাগকে দেখার পরেও সেই সমালোচনা থামেনি। রবিবার অনুরাগের আপ্তসহায়ক রোহিত আরও একবার অনুরাগকে নিয়ে এই সমালোচনা বন্ধ করার অনুরোধ জানান। তাঁর বিনীত আবেদন, “অনুরাগ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য আপনাদের প্রার্থনা এবং শুভেচ্ছার প্রয়োজন। দয়া করে ওর পাশ‌ে থাকুন আপনারা।”

শনিবার আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে নিজের মৃত্যু ঘোষণা করেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। উল্লেখ্য, ভিন্‌জাতে বিয়ে করেছেন বলে অনুরাগ নাকি পরিবারের হেনস্থার শিকার, নিজেই এই অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ তাঁর মা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন