৫৮-য় দ্বিতীয় বার বাবা হলেন আরবাজ় খান, পুত্র নাকি কন্যা! সুরার কোলে এল কে?

২০২৩ সালে রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেন অভিনেতা। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গে দেন সুখবর। ফের বাবা হলেন আরবাজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৪২
Arbaaz Khan Sshurah khan blessed with their first child

প্রথম সন্তান এল আরবাজ়-সুরার কোলে। ছবি: সংগৃহীত।

প্রথম স্ত্রী মলাইকা আরোরার সঙ্গে এক সন্তান রয়েছে আরবাজ় খানের। সেই ছেলের বয়স ২৩। যদিও ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আরবাজ়-মলাইকার। এর পর লম্বা সময় একাই ছিলেন। ২০২৩ সালে রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেন অভিনেতা। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গে দিলেন সুখবর। ফের বাবা হলেন আরবাজ়। কন্যাসন্তানের বাবা-মা হলেন দম্পতি।

Advertisement

২০২২ সালে একটি সিনেমার শুটিং সেটে আরবাজ়ের সঙ্গে আলাপ হয় সুরার। সেটে এমনি টুকটাক কথাবার্তা চলত। তার বেশি কিছু ছিল না। কিন্তু শুটিং শেষ হয়ে যাওয়ার পরে আলাদা দেখা করা শুরু করেন দু’জনে। প্রায় দু’বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু পুরোটাই আ়ড়ালে রেখেছিলেন। আরবাজ় আর সুরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তার পর বিয়ে। চলতি বছর জুনে খবর মেলে যে মা হতে চলেছেন সুরা। বর্তমান স্ত্রীর সঙ্গে আরবাজ়ের বয়সের ফারাক অনেকটাই। তা নিয়ে বিয়ের আগে আলোচনাও হয়েছিল বিস্তর। বিয়ের পর এক সাক্ষাৎকারে আরবাজ় বলেছিলেন, ‘‘সুরা আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু তাই বলে সুরার ১৬ বছর বয়স নয়। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। বয়সের পার্থক্য থাকলেও মানসিক ভাবে আমরা কাছাকাছি। একে-অপরকে বুঝতে কোনও সমস্যা হয় না আমাদের।”

Advertisement
আরও পড়ুন