Arbaaz khan

২৫ বছরের বড় পুরুষের সঙ্গে সংসারে আদৌ কি সুখী, জবাব দিলেন আরবাজ়-পত্নী শূরা খান

মাত্র তিন মাসের প্রেমে বিয়ে। সেই বিয়ের প্রায় দু’বছর পর, ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ পান। কন্যাসন্তানের বাবা হয়েছেন। আরবাজ়ের সঙ্গে অনেকটা বয়সের পার্থক্য। কিন্তু এতটা ব্যবধানের পরও ষাটোর্ধ্ব আরবাজ়ের সঙ্গে কি খুশি শূরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:৩১
আরবাজ়কে ‘বুড়ো’ বলে কটাক্ষ পাল্টা কী বললেন শূরা?

আরবাজ়কে ‘বুড়ো’ বলে কটাক্ষ পাল্টা কী বললেন শূরা? ছবি: সংগৃহীত।

মলাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর প্রেম হয়েছে আরবাজ় খানের। প্রেমিকা ছিলেন বিদেশি মডেল। পাঁচ বছর সম্পর্কে থাকার পর সেই প্রেম ভাঙে আরবাজ়ের। আবার প্রেমে পড়েন বলি অভিনেতা। পরে ২৫ বছরের ছোট প্রেমিকা সুরাহ্ খানকে বিয়ে করেন নায়ক। মাত্র তিন মাসের প্রেমে বিয়ে। সেই বিয়ের প্রায় দু’বছর পর ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ পান। কন্যাসন্তানের বাবা হয়েছেন। কিন্তু এতটা বয়সের পার্থক্য। ষাটোর্ধ্ব আরবাজ়ের সঙ্গে কি খুশি সুরাহ্?

Advertisement

২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আরবাজ়। অভিনেত্রী না হলেও সুরার সঙ্গে রয়েছে বলিউডের যোগসূত্র। রবিনা টন্ডন-সহ বলিউডের পরিচিত নায়িকাদের রূপটানশিল্পী সুরাহ্। এমনকি, রবিনার মাধ্যমেই সুরাহ্-র সঙ্গে আলাপ হয়েছিল আরবাজ়ের। বলিপাড়া সূত্রে খবর, সুরাহ্-র সঙ্গে গোড়ার দিকে পেশাগত সম্পর্ক ছিল আরবাজ়ের। শুধুমাত্র রবিনার মেকআপ সংক্রান্ত কোনও আলোচনা করতেই সুরাহ্-র সঙ্গে কথা হত আরবাজ়ের। সেট থেকে আলাপ হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব দানা বাঁধতে থাকে। কানাঘুষো শোনা যায়, শুটিংয়ের পর মাঝেমধ্যেই কোনও রেস্তরাঁয় খেতে যেতেন আরবাজ় এবং সুরাহ্। একসঙ্গে সময়ও কাটাতেন তাঁরা। কিন্তু তা সব ছিল আড়ালে-আবডালে। এক দিন ছেলে আরহান ও গোটা পরিবারের সামনে সুরাকে বিয়ে প্রস্তাব দেন অভিনেতা। সম্মতি দেন সুরাহ্।

বিয়ের পর থেকে সমাজমাধ্যমে তাঁদের দাম্পত্যজীবনের নানা টুকরো কোলাজ তুলে ধরেন। সম্প্রতি সমাজমাধ্যমে ‘আস্ক মি এনিথিং সেশন’-এ অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই এক অনুরাগী এই প্রশ্ন করতেই সুরাহ্ বলেন, ‘‘শুনে রাখুন, ও কিন্তু বুড়ো মানুষ নয়। আপনি ভাবতেও পারবেন না ও একেবারে বিরল প্রজাতির মানুষ। এই যুগে পাওয়া দুষ্কর।’’ আরবাজ় নিজেও জানান, তাঁর সঙ্গে সুরাহ্‌-র বয়সের এই ব্যবধান। তিনি বার কয়েক প্রকাশ্যেই জানান, বয়সের ব্যবধান থাকাটা ভাল। কারণ, তাতে তাঁরা একে অপরকে ভাল ভাবে বুঝতে পারেন।

Advertisement
আরও পড়ুন