Archana Puran Singh

একধাক্কায় খোয়া গিয়েছিল ৮৭ হাজার টাকা, ভয় পেয়েছিলেন অর্চনা-পুত্র! হারানো অর্থ কি ফেরত পেলেন?

কোনও একটি ওয়েবসাইটে ‘ফ্রি ট্রায়াল’-এর জন্য সাইন আপ করেছিলেন অর্চনা-পুত্র। পুত্র। তাঁকে জানানো হয়েছিল প্রথম সপ্তাহে কোনও টাকা লাগবে না, পুরোটাই বিনামূল্য। সেখানেই ঘটে গোলমাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৫১
অর্চনা-পুত্র আয়ুষ্মান কি টাকা ফেরত পেলেন?

অর্চনা-পুত্র আয়ুষ্মান কি টাকা ফেরত পেলেন? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগের ঘটনা। একধাক্কায় ৮৭ হাজার টাকা খোয়া যায় অভিনেত্রী অর্চনা পূরণ সিংহের বড় ছেলে আয়ুষ্মান সিংহের। রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তার পরে সেই টাকা আর ফেরত পেয়েছেন কি না, সে কথা জানা যায়নি। কিন্তু, অনুরাগীরা মুখিয়ে ছিলেন উত্তরের জন্য। এ বার সেই প্রশ্নের জবাবও দিলেন তাঁরা?

Advertisement

অর্চনার ছোট ছেলে আর্যমান সমাজমাধ্যমে খুবই সক্রিয়। তিনি মাঝে মাঝেই ‘ভ্লগ’ তৈরি করেন। তেমনই একটি ভিডিয়োর মাধ্যমে জানা গিয়েছে যে, খোয়া যাওয়া টাকা ফেরত পেয়েছেন আয়ুষ্মান। সম্প্রতি ভিডিয়োর মাধ্যমে অর্চনার ছোট ছেলে মজার ছলেই জানিয়েছেন টাকা ফেরত পাওয়ার কথা।

কোনও একটি ওয়েবসাইটে ‘ফ্রি ট্রায়াল’-এর জন্য সাইন আপ করেছিলেন অর্চনা-পুত্র। তাঁকে জানানো হয়েছিল প্রথম সপ্তাহে কোনও টাকা লাগবে না, পুরোটাই বিনামূল্য। কিন্তু, তাঁর অনুমতি ছাড়াই নাকি পুরো বছরের ‘সাবস্ক্রিপশন ফি’ কেটে নেওয়া হয়। সারা বছরের ‘সাবস্ক্রিপশন’-এর পরিমাণ ৮৭ হাজার টাকা। কিন্তু, কী ভাবে সেই খোয়ানো টাকা ফেরত পেয়েছেন তাঁরা? সে কথা জানা যায়নি। টাকা ফিরে পাওয়ার পরে তো পোশাক কেনার পরিকল্পনাও করে ফেলেছেন অর্চনার ছেলে আয়ুষ্মান।

যে কার্ডের মাধ্যমে এই ঘটনা ঘটে, তা সঙ্গে সঙ্গে বাতিল করার চেষ্টা করেন অর্চনা। কিন্তু, কার্ড বাতিল হয়নি। তবে ছেলে যে টাকা খুইয়ে চিন্তিত হয়ে পড়েছেন, সেটা ভেবে হেসে ফেলেন অর্চনার স্বামী পরমীত সিংহ। তিনি কিছুটা অবাকই হয়েছেন, ছেলের প্রতিক্রিয়ায়। উল্লেখ্য, অর্চনাকে দর্শক শেষ দেখেছিল ‘টোস্টার’ ছবিতে। এ ছা়ড়াও কপিল শর্মার শো-এ তাঁর উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

Advertisement
আরও পড়ুন