Arjun Kapoor

‘হাল ছেড়ে দিলেই অনুশোচনা’, মানসিক ভাবে জেরবার অর্জুন! প্রেম দিবসের পরেই কোন ইঙ্গিত তাঁর?

গত কয়েক মাস ধরে অর্জুনকে নিয়ে নানা ব্যঙ্গ ও রসিকতায় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে। তাঁর অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২
মানসিক ভাবে ভেঙে পড়েছেন অর্জুন?

মানসিক ভাবে ভেঙে পড়েছেন অর্জুন? ছবি: সংগৃহীত।

মানসিক ভাবে জেরবার অর্জুন কপূর। কিছু দিন আগে দীর্ঘ পোস্টে সেই বার্তাই প্রকাশ পেয়েছিল। প্রেম দিবসের পরের দিন ফের রহস্যময় বার্তা তাঁর। অনুরাগীরা উদ্বিগ্ন, অর্জুন ঠিক আছেন তো?

Advertisement

গত কয়েক মাস ধরে অর্জুনকে নিয়ে নানা ব্যঙ্গ ও রসিকতায় সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে। তাঁর অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। এ ছা়ড়াও নানা বিষয়ে কটাক্ষ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তাঁকে কটাক্ষ করার কারণও স্পষ্ট নয়। অর্জুন তাঁর প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। সেখানে মায়ের জন্য অভিনেতা লিখেছিলেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।”

এই মন্তব্য দেখে চিন্তায় পড়ে যান অর্জুনের শুভাকাঙ্ক্ষীরা। অভিনেতা হাল ছে়ড়ে দেবেন না তো? এই প্রশ্নও উঠতে থাকে। রবিবার, প্রেম দিবসের পরের দিন ফের অর্জুন একটি পোস্টে লেখেন, “চলতে হবে, তা হলে অনুশোচনা হবে না। হাল ছে়ড়ে দিলেই অনুশোচনা হবে।” এই পোস্ট কেন করলেন অর্জুন, প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

গত দিনের পোস্টে অর্জুন তাঁর মায়ের উদ্দেশে লিখেছিলেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শীঘ্রই আবার আমার দেখা হবে এবং একসঙ্গে তোমার জন্মদিন উদ্‌যাপন করব।” এই পোস্ট নিমেষে ছড়িয়ে পড়ে। অর্জুনের অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে ভালবাসার বার্তা দিয়েছিলেন প্রাক্তন প্রেমিকা মলাইকা অরোরাও। প্রেম দিবসের পরে অর্জুনের এই পোস্ট দেখে কি ফের তাঁর থেকে কোনও বার্তা আসবে? অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন