Ranveer-Deepika

আফ্রিকায় শুটিংয়ে ব্যস্ত দীপিকা, ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে কোন কাজে ব্যস্ত রয়েছেন রণবীর?

দীপিকা ব্যস্ত ‘কিং’ ছবির শুটিং নিয়ে। আফ্রিকার কেপ টাউনে শুটিং চলছে। এ দিকে, রণবীর ব্যস্ত মেয়ে দুয়াকে সামলাতে। নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর এমনই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:২১
রণবীর এবং দীপিকা কী ভাবে সামলাচ্ছেন কাজ এবং সংসার?

রণবীর এবং দীপিকা কী ভাবে সামলাচ্ছেন কাজ এবং সংসার? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পরেও রণবীরকে সে ভাবে দেখা যাচ্ছে না। কোথায় গেলেন তিনি? সকলের মনে একটাই প্রশ্ন।

Advertisement

দীপিকা ব্যস্ত ‘কিং’ ছবির শুটিং নিয়ে। আফ্রিকার কেপ টাউনে শুটিং চলছে। এ দিকে, রণবীর ব্যস্ত মেয়ে দুয়াকে সামলাতে। নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের জন্য অনেক দিন বাইরে ছিলেন অভিনেতা। কিন্তু তার পরেও সময় বার করে মেয়ে আর স্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন নায়ক। এই ভাবেই নিজেদের মধ্যে সময় ভাগাভাগি করে নিয়েছেন রণবীর এবং দীপিকা।

এক জন শুটিংয়ে ব্যস্ত থাকলে অন্য জন মেয়েকে সামলাবেন। আপাতত দুয়াকে এখন পুরো সময়টা দিচ্ছেন রণবীর। আর দীপিকা এবং শাহরুখ খানের শুটিংয়ের মুহূর্ত তো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত এক বছরে বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন যুগলে।

এক দিকে, ছবির সাফল্যের জন্য যেমন রণবীর ভেসেছেন শুভেচ্ছাবার্তায়। অন্য দিকে, আটঘণ্টার বেশি কাজ না করার শর্তের জেরে অনেক ছবি হাতছাড়া হয়েছে দীপিকার। এরই মাঝে ১৯ এপ্রিল বলিউডি কায়দায় সংসারে ফের নতুন অতিথি আসার খবর ঘোষণা করেন তাঁরা। প্রসঙ্গত, দম্পতির প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম ২০২৪-এর ৮ সেপ্টেম্বর। মাত্র দু’বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা!

Advertisement
আরও পড়ুন