Badshash

তিন বছর আগে নস্যাৎ করে দিয়েছিলেন সব জল্পনা! বাদশার কোন মন্তব্য ঘিরে আবার আলোচনা শুরু?

সালটা ২০২৩। সেই সময়ে হঠাৎই ছড়িয়ে পড়েছিল। ঈশা রিকিকে বিয়ে করছেন গায়ক। তাতে রেগে গিয়েছিলেন বাদশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১১:২৫
সেই সময়ে কী বলেছিলেন বাদশা?

সেই সময়ে কী বলেছিলেন বাদশা? ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরেই শিরোনামে বাদশা। তাঁর গাওয়া ‘টটীরী’ গান মহিলাদের সম্মানহানি করেছে, এমনই অভিযোগ। হরিয়ানার রাজ্য মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছে। তার মাঝেই ছড়িয়ে পড়ে গায়কের বিয়ের ছবি। প্রকাশ্যে বিয়ের কথা কোনও দিন বলেননি বাদশা। এ বার ছড়িয়ে পড়ল গায়কের পুরনো কথা। নিজেরই বিয়ের কথা নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছিলেন তিনি।

Advertisement

সালটা ২০২৩। সেই সময়ে হঠাৎই ছড়িয়ে পড়েছিল বাদশার প্রেম ও বিয়ের গল্প। ঈশা রিকিকে নাকি বিয়ে করছেন গায়ক। তাতে রেগে যান তিনি। সেই সময়ে গায়ক বলেছিলেন, “মিডিয়ার বন্ধুদের আমি খুবই সম্মান করি। কিন্তু দয়া করে এই ধরনের ভুল খবর ছড়াবেন না। আমি মোটেই বিয়ে করছি না। খবর কম পড়লে অন্য কোনও মশলাদার খবর খুঁজুন।”

চলতি বছরের মার্চে গায়কের বিয়ের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অগ্নিসাক্ষী রেখে মালাবদল সারছেন গায়ক। সেই ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও বাদশা তাঁর সমাজমাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো ভাগ করেননি। যে ছবি ছড়িয়েছে, সেখানে বাদশা ও ঈশাকে হাসিমুখে পোজ় দিতে দেখা গিয়েছে। খবর, সমস্ত নিয়ম মেনে বিয়ে সেরেছেন তাঁরা। আগের স্ত্রীর সঙ্গে খুব বেশি দিন সংসার করেননি বাদশা। সেই পাত্রী ছিলেন অন্য দেশের নাগরিক। এ বার অবশ্য পঞ্জাবি মেয়েকেই বিয়ে করলেন বাদশা। ৩২ বছরের ঈশা পেশাদার অভিনেত্রী। বাদশার সঙ্গে বয়সের ফারাক প্রায় আট বছরের। দর্শকের একাংশের দাবি, তিন বছর পরে হলেও খবর অবশেষে সত্যি হল। তবে এর পরে আর কোনও মন্তব্য করেননি বাদশা।

Advertisement
আরও পড়ুন