Prarona Bhattacharya

প্রেমে পড়েছেন ‘জগদ্ধাত্রী’র সাংভী! বিশেষ সম্পর্ক প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য?

বিয়েবাড়িতে এক বন্ধুর সঙ্গে প্রেরণার একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে সেজে অভিনেত্রীর সেই বন্ধু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:০৩
বন্ধু শুভর সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য?

বন্ধু শুভর সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য? ছবি: সংগৃহীত।

নতুন সম্পর্কে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য? গত কয়েক দিনে এই নিয়ে আলোচনা তুঙ্গে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে ‘সাংভী’ চরিত্রে তাঁকে শেষ বার দেখেছিল দর্শক। তার পরে আর নতুন কোনও কাজে হাত দেননি অভিনেত্রী। আপাতত নিজের ব্যবসাতেই মন দিয়েছেন। এর মধ্যেই নতুন আলোচনা, ব্যবসায়ী পরিবারের সঙ্গে নাকি নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে ভট্টাচার্য পরিবারের!

Advertisement

সম্প্রতি, বিয়েবাড়িতে এক বন্ধুর সঙ্গে প্রেরণার একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে সেজে অভিনেত্রীর সেই বন্ধু। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। প্রেরণা বললেন, “আমার ছোটবেলার বন্ধু শুভজিৎ কুন্ডু। একসঙ্গে স্কুলে পড়েছি আমরা। প্রায় ২৩-২৪ বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বের। সত্যিই যদি এটা নিয়ে কথা হয়, তা হলে আমার কিছু বলার নেই।”

তবে, অভিনেত্রী জানিয়েছেন, জীবনে কখন কী হয় সেটা বলা কঠিন। ছোটবেলা থেকে তাঁদের গভীর বন্ধুত্ব নিয়ে অনেকেই মজা করত। প্রেরণা বলেন, “শুভ আমার খুব ভাল বন্ধু। এই বন্ধুত্ব যদি ভবিষ্যতে অন্য দিকে গড়ায়, তা নিয়ে তো এখনই কিছু বলতে পারব না। আমার যে কোনও সমস্যায়, ভাল সময়ে এবং মন্দ সময়ে ওকে পাশে পাই। পরে কী হবে এখন জানা নেই।” অভিনেত্রী নিজে আপাতত ব্যবসার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। তাই কিছু দিন ছোটপর্দায় কাজ করছেন না। বিয়ে বা প্রেম নিয়ে খুব বেশি কিছু ভাবতে তিনি এখনই রাজি নন।

Advertisement
আরও পড়ুন