Abhishek Bachchan

মুম্বইয়ের নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকার অংশীদার! কোন কোন পণ্যের জন্য বিনিয়োগ করেছেন অভিষেক?

কৌশলগত ভাবনা থেকে নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা থেকে এই সব সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন অভিষেক। কেমন সেই অভিজ্ঞতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭
কত টাকার বিনিয়োগ অভিষেকের?

কত টাকার বিনিয়োগ অভিষেকের? ছবি: সংগৃহীত।

উদ্যোগপতি হওয়ার আগ্রহ বরাবরই তাঁর ছিল। ছবির কাজের পাশাপাশি সমানতালে সেই ভাবনাও এগিয়ে নিয়ে গিয়েছেন অভিষেক বচ্চন। বছরের পর বছর তিনি নীরবে ব্যবসায়ী হয়ে উঠেছেন। স্টার্ট-আপ থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থায় বিনিয়োগ করেছেন। কৌশলগত ভাবনা থেকে নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা থেকে এই সব সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। কেমন সেই অভিজ্ঞতা?

Advertisement

২০২৬ সালের ‘গ্লোবাল বিজ়নেস সামিট’-এ অভিষেক জানান, স্রেফ ঝাল খাবারের প্রতি ভালবাসা থেকে এক সংস্থায় তিনি বিনিয়োগ করেন। ২০১৯ সালে এক বিশেষ পণ্যের ব্যপারে তিনি জানতে পারেন। এই সংস্থা ঝাল সস্‌ তৈরি করে। অভিনেতার কথায়, “হঠাৎ করেই এটি আমার নজরে আসে। আমি স্বাদের বিষয়ে বেশ দক্ষ। এই সস্ নিয়মিত ব্যবহার করতাম এবং পরে প্রতিষ্ঠাতাদের সঙ্গে যোগাযোগ করে বলি, ‘আমি কি এতে যুক্ত হতে পারি?’” অভিষেক যুক্ত হওয়ার পরে এই সংস্থার অগ্রগতি হয়েছে। ২০২২ সালে ১০ লক্ষ আমেরিকান ডলারেরও বেশি ব্যবসা করেছিল।

এখানেই শেষ নয়। এক দিন এই সস্‌ অর্ডার করার জন্য ‘ফুড ডেলিভারি’ সংস্থার সাহায্য নেন অভিষেক। ঠিক করেন, এই সংস্থাতেও তিনি বিনিয়োগ করবেন। তাঁর কথায়, “একদিন ওই সস্‌টা শেষ হয়ে গিয়েছিল। কোথাও পাওয়া যাচ্ছিল না। তাই একটি অ্যাপ ব্যবহার করে ওটা আনালাম। সেখান থেকেই ভাবনার শুরু।”

এগুলি ছাড়াও অভিষেকের ব্যবসায়িক সফর আরও বিস্তৃত। বেশ কিছু খেলাধুলো সংক্রান্ত দলে প্রায়ই বিনিয়োগ করেন। ব্যবসার পাশাপাশি তিনি রিয়্যাল এস্টেট-এর বিনিয়োগকারীও। জানা যায়, মুম্বই জুড়ে রিয়্যাল এস্টেট-এ তাঁর বিনিয়োগের পরিমাণ আনুমানিক ২১৯ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন