Rahul Arunoday Banerjee Death

রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে ধুন্ধুমার, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ফিরে যেতে বললেন স্থানীয়েরা

বিজয়গড়ে অনন্যা আবাসনের সামনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, স্থানীয়দের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপি কর্মী ও সমর্থকদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:০০
BJP Candidate Papia Adhikari reached at Actor Ruhul Banerjees house

রাহুলের বাড়ির সামনে থেকে পাপিয়া অধিকারীকে ফিরে যেতে বললেন স্থানীয়েরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছোতেই বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে ধরেন স্থানীয়েরা। কেউ কেউ ফিরে যাওয়ার কথাও বললেন। স্থানীয়দের অনেকেই বলেন, প্রচার করার জায়গা এটা নয়। স্লোগান দেওয়ারও নয়। ঘটনাকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয় বিজয়গড়ের মোড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয় বলেও খবর।

Advertisement

সকালে প্রচারে বেরিয়ে ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজেপি কর্মীদের নিয়ে তাঁকে এলাকায় ঢুকতে দেখেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, প্রয়াত অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তা নিয়েই এলাকার লোকজনের সঙ্গে বিজেপি সমর্থকদের ঝামেলা শুরু হয়ে যায়। স্থানীয়দের কেউ কেউ বলেন, এটা স্লোগান দেওয়ার জায়গা নয়। এমন শোকস্তব্ধ পরিবেশ রাজনৈতিক প্রচারের জন্যেও নয়।

দিঘায় ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই ঘটে অঘটন। জানা গিয়েছে, সকাল থেকে শুটিং-এ ব্যস্ত ছিলেন রাহুল এবং তাঁর সহকর্মীরা। বিকেলের দিকে জলে নামেন রাহুল। সেখানেই ডুবে যান। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয় তাঁকে। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয় তাঁর।

Advertisement
আরও পড়ুন