Hiraan Chatterjee Marriage Controversy

ঋতিকার ভাইঝির জন্মদিনে ‘বিশেষ অতিথি’ হিরণ! ছবি ছড়াতেই প্রশ্ন, ‘অনিন্দিতার সঙ্গে আইনি বিচ্ছেদ কি হল?’

সোমবার বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন ঋতিকা। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখা যাবে ভাইঝির অন্নপ্রাশনের বিভিন্ন মুহূর্ত। যে অনুষ্ঠানে ঋতিকা ও তাঁর পরিজন ছাড়া উপস্থিত ছিলেন হিরণও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২২:০০
ঋতিকার-হিরণের সমীকরণে আবার অনিন্দিতার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন?

ঋতিকার-হিরণের সমীকরণে আবার অনিন্দিতার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন? ছবি: সংগৃহীত।

ঋতিকা গিরির সঙ্গে অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সম্পর্ককে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছে। হিরণের সমাজমাধ্যমের পাতায় আচমকা বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিতর্ক। সেই সময়ে হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। সম্প্রতি, ঋতিকার কিছু পোস্ট দেখে পুরনো প্রশ্ন আরও উস্কে দিয়েছে। তা হলে কি প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে হিরণের?

Advertisement

সোমবার বেশ কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন ঋতিকা। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখা যাবে ভাইঝির অন্নপ্রাশনের বিভিন্ন মুহূর্ত। যে অনুষ্ঠানে ঋতিকা ও তাঁর পরিজল ছাড়া উপস্থিত ছিলেন হিরণও। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি হিরণ-ঋতিকা, কেউই। কিন্তু ঋতিকার নতুন পোস্ট নানা ধরনের প্রশ্ন তৈরি করেছে। তার মধ্যে একাংশের প্রশ্ন, “তা হলে কি অনিন্দিতার সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গেল হিরণের?” এই প্রশ্ন নিয়েই আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অনিন্দিতার সঙ্গে। বিজেপি বিধায়কের প্রথমার স্পষ্ট জবাব, “আমাদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। বিষয়টি বিচারাধীন। এর থেকে বেশি কিছু বলতে পারব না।”

ঋতিকার ভাইঝির অন্নপ্রাশনে অতিথি হিরণ।

ঋতিকার ভাইঝির অন্নপ্রাশনে অতিথি হিরণ। ছবি: ইনস্টাগ্রাম।

৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও উচ্ছ্বসিত ঋতিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হিরণের ছবি দিয়েছিলেন। প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে যে তিনি যে দলের সঙ্গে যুক্ত, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এই পরিবর্তনের পরেই কি আরও বেশি করে বিজেপি বিধায়কের সঙ্গে ছবি ভাগ করে নিতে দ্বিধাবোধ হচ্ছে না ঋতিকার? এই প্রশ্নও উঠেছে। তবে ঋতিকার পরিবারের সঙ্গে হিরণের ঘনিষ্ঠতার মুহূর্ত প্রকাশ্যে আসতেই প্রশ্ন শুরু চারিদিকে।

Advertisement
আরও পড়ুন